এক্সপ্লোর

Sidharth Kiara New Home: সিদ্ধার্থ-কিয়ারার নতুন বিলাসবহুল বাড়িটি দেখেছেন?

Sidharth Kiara Updates: মুম্বইয়ে ফিরেছেন তাঁরা। আর নতুন বিলাসবহুল ফ্ল্যাটে সংসার পাততে চলেছেন দুই তারকা। 

মুম্বই: গত ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বিয়ে সারেন তাঁরা। সেখান থেকে সোজা পাড়ি দেন সিদ্ধার্থের বাড়ি দিল্লিতে। সেখানে রিসেপশনের আয়োজন হয়। শোনা যাচ্ছে, মুম্বইয়ে ফিরেছেন তাঁরা। আর নতুন বিলাসবহুল ফ্ল্যাটে সংসার পাততে চলেছেন দুই তারকা। 

সিদ্ধার্থ-কিয়ারার বিলাসবহুল বাড়ি-

সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়ের আগে থেকেই শোনা যাচ্ছিল যে, বিয়ের পর তাঁরা বান্দ্রার পালি হিলের বিলাসবহুল বাড়িতে উঠবেন। কিন্তু সংসার পাতার জন্য অন্য একটি বাসস্থানের সন্ধান চালাচ্ছিলেন অভিনেতা। আর সেই জন্যই তাঁরা নতুন একটি বাড়ি কিনলেন। সম্প্রতি নেট দুনিয়ায় পাপারাজ্জিদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেটি দুই তারকার নতুন বিলাসবহুল বাড়ির। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

">

প্রসঙ্গত, ৫ থেকে ৭ পর্যন্ত একাধিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রাজকীয় বিয়ে সারেন বলিউডের তারকা জুটি। বিয়ের পরদিনই, ৮ তারিখ, নবদম্পতি পাড়ি দেন দিল্লির উদ্দেশে। সেখানে গত শুক্রবার রাতে আয়োজন করা হয়েছিল একটি রিসেপশনের। এবার তাঁরা উড়ে গেলেন মুম্বইয়ে। বিমানবন্দরে নামতেই পাপারাৎজিদের ভিড়, নবদম্পতি দিলেন পোজও।  উজ্জ্বল হলুদ সাদা চুড়িদার, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর, একেবারে হালকা মেক-আপ, হাতে মেহেন্দি, নববধূর বেশে ঝলমল করছেন কিয়ারা।  মুখে সলজ্জ হাসিও। স্ত্রীয়ের হাত শক্ত করে ধরে সিদ্ধার্থ। পরনে সাদা পাজামা পাঞ্জাবী। চোখে রোদচশমা। পোজ দেওয়ার মাঝে নিজেদের মধ্যে চলল খুনসুটিও। এরপর পাপারাৎজিদের মধ্যে মিষ্টির বাক্সও বিতরণ করেন নবদম্পতি। 

আরও পড়ুন - Naiyo Lagda: আজ এই সময়ে মুক্তি পাবে সলমনের নতুন ছবির গান

গত ৭ তারিখ বিয়ে সারেন তারকা জুটি। পরেছিলেন তারকা ডিজাইনার মণীশ মালহোত্রর তৈরি পোশাক। কিয়ারার লেহঙ্গায় রোমান স্থাপত্যের বিবরণ রয়েছে সূক্ষ্ম এমব্রয়ডারির মাধ্যমে। 'সিটি অফ ডোমস' রোমের প্রতি সমানভাবেই আকৃষ্ট কিয়ারা ও সিদ্ধার্থ। আর তাঁদের সেই বিশেষ প্রেম-ভালবাসার কথা মাথায় রেখেই এই ডিজাইন। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল মেটালিক সোনালী শেরওয়ানি, সঙ্গে রাজকীয় ছোঁয়া। শেরওয়ানিতে ছিল আইভরি সুতোর কাজ, সোনালি জারদৌসি ও বাদলা কাজ। গতকাল বিয়ের একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন কিয়ারা। গোলাপী রঙের লেহঙ্গায় অপরূপা কিয়ারা আডবাণী। হবু স্ত্রীয়ের অপেক্ষায় মণ্ডপে বরবেশে সিদ্ধার্থ। মণ্ডপে উঠেই উচ্ছ্বাসের নাচ কনের, বর তখন ঘড়ির দিকে তাকিয়ে দেরি হয়ে যাচ্ছে কিনা সেই চিন্তায়। একে অপরের দিকে এগিয়ে আসতেই দুজনের মুখেই তৃপ্তির হাসি। জড়িয়ে ধরলেন একে অপরকে। এরপর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দুই তারকার মাল্যদান, সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের হাততালি। ঠোঁটে ঠোঁট রাখলেন একে অপরের। এই ভিডিও মন জয় করেছে অনুরাগীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget