এক্সপ্লোর

Jeet Updates: মনামী-ইমনের সঙ্গে 'টাপা টিনি' গানে জমিয়ে নাচ জিতের, মুহূর্তে ভাইরাল ভিডিও

'ইনি বিনি টাপা টিনি' (Tapa Tini Challenge) গানটি নেট দুনিয়ায় কম সময়ের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা সকলেই এই গান রিল তৈরি করছেন। এবার 'টাপা টিনি চ্যালেঞ্জ' নিলেন জিৎ।

কলকাতা: শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় শীঘ্রই মুক্তি পাবে 'বেলাশুরু' (Belashuru)। ইতিমধ্যেই এই ছবির দুটি গান মুক্তি পেয়েছে। একটি 'সোহাগে আদরে' (Sohage Adore)। অন্যটি 'ইনি বিনি টাপা টিনি' (Ini Bini Tapa Tini)। একদিকে যেমন 'সোহাগে আদরে' গানটির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অন্যদিকে তেমনই 'ইনি বিনি টাপা টিনি' গানটি নেট দুনিয়ায় খুব কম সময়ের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা সকলেই এই গান রিল তৈরি করছেন। এবার 'টাপা টিনি চ্যালেঞ্জ' নিলেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet)।

জিতের 'টাপা টিনি চ্যালেঞ্জ'-

এদিন টলিউড অভিনেতা জিৎ নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী মনামী ঘোষ এবং গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে 'ইনি বিনি টাপা টিনি' গানে জমিয়ে নাচছেন তিনি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। প্রসঙ্গত, শীঘ্রই রিয়েলিটি শো 'ইসমার্ট জোড়ি'তে (Ismart Jodi) 'বেলাশুরু' ছবির প্রচারে দেখা যাবে ছবির কলাকুশলীদের। 

প্রসঙ্গত, সদ্যই মুক্তি পেয়েছে 'বেলাশুরু' ছবির ট্রেলার। আর সেই ট্রেলার জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের সেই অমলিন রসায়ন মুক্তি পেল, মন ছুঁয়ে গেল দর্শকদের। ট্রেলার মুক্তি নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) বললেন, 'প্রায় আড়াই বছর অপেক্ষার পরে আমি আর নন্দিতা বেলাশেষে-র আরেক প্রেমের সিক্যুয়াল বেলাশুরু নিয়ে আসছি। স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আমাদের মধ্যে নেই। তবে এই ছবির মধ্যে দিয়েই আমরা তাঁদের স্মরণ করব। ওঁদের না থাকার মধ্যেই আমরা ওঁদের থাকাকে অনুভব করব।'

আরও পড়ুন - Cheene Baadaam Official Poster: অন্য স্বাদের মিষ্টি প্রেম, প্রকাশ্যে যশ-এনার 'চিনে বাদাম' ছবির অফিশিয়াল পোস্টার

একের পর এক মুক্তি পাওয়া গানে দেখানো হয়েছে ভালোবাসা, মান অভিমানের কথা। 'বেলাশেষে'-র ৭ বছর পরে 'বেলাশুরু' মুক্তি পাচ্ছে। প্রথম ছবিটির সিক্যুয়াল এটি। মুক্তি পাওয়া গানের ঝলকে দেখা গিয়েছিল, সেতারে মগ্ন সুজয়প্রসাদের (Sujoyproshad) পিঠে মাথা রাখছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মনামী ঘোষ (Monami Ghosh), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও খরাজ বন্দ্যোপাধ্যায়ের (Khoraj Mukherjee) রসায়নও অমলিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget