এক্সপ্লোর

Tollywood New Film: আসছে সৌরভ-খরাজের নতুন সিনেমা, লাভের টাকা ব্যবহার হবে হাসপাতাল তৈরিতে

Tollywood New Film Update: ছবিটির গল্প কিছুটা এমন.. সৌরভ ও প্রান্তিকা স্বামী-স্ত্রী। তাঁদের দুজনের মধ্যে খুবই ভাল সম্পর্ক। খরাজ এখানে সৌরভের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

কলকাতা: নতুন ছবিতে সৌরভ দাস (Sourav Das) ও খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। ছবির নাম ভর্গ (Bharga)। এই ছবিতে সৌরভের বিপরীতে দেখা যাবে, অভিনেত্রী প্রান্তিকা দাসকে। এছাড়াও এই ছবিতে থাকছেন লোকনাথ দে, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, গার্গী সেনগুপ্ত, সূর্য মজুমদার ও অন্যান্যরা। আকাশ অঞ্চলী প্রযোজনা সংস্থা থেকে (Akash Anjali Production) তৈরি হচ্ছে এই ছবি। চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভম রায়। 

ছবিটির গল্প কিছুটা এমন.. সৌরভ ও প্রান্তিকা স্বামী-স্ত্রী। তাঁদের দুজনের মধ্যে খুবই ভাল সম্পর্ক। খরাজ এখানে সৌরভের বাবার চরিত্রে অভিনয় করেছেন। খরাজ একজন স্কুলশিক্ষক ও ভীষণ নীতিপরায়ণ একজন মানুষ। খরাজের চরিত্রের নাম হয়েছে সৌমেন্দু সান্যাল। সৌরভের চরিত্রের নাম কৌস্তভ ও প্রান্তিকার চরিত্রের নাম শর্মিলা। এই দুই চরিত্রে বেশ খুশিই তাঁদের জীবন নিয়ে। কিন্তু মধ্যবিত্ত এই পরিবারে হঠাৎ এমন ঝড় আসে যে বদলে যায় সবকিছু। কী সেই ঝড়? কী সেই সমস্যা? সেই গল্পই তুলে ধরবে এই সিনেমা, ভর্গ। 

ছবিটি নিয়ে খরাজ বলছেন, 'শুভমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব ভাল লাগছে কাজটা করতে। শুভম খুবই পরিশ্রমী ছেলে। সবচেয়ে ভাল বিষয়, এই ছবির লভ্যাংশের পুরোটাই ব্যবহার করা হবে নদীয়ার একটি হাসপাতাল তৈরিতে।' ছবিটি নিয়ে পরিচালক শুভম বলছেন, 'সিনেমাটায় যেমন রোম্যান্স আছে, কমেডি আছে, অ্যাকশন রয়েছে... তেমনই রয়েছে ফ্যামিলি ড্রামা, আবেগে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো বেশ কিছু দৃশ্য ও ঘটনাপ্রবাহ। এত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করা দুর্দান্ত অভিজ্ঞতা। আমার সবাই খুব সাহায্য করেছেন যখনই যা প্রয়োজন হয়েছে। আমার বিশ্বাস, এতদিন ধরে মানুষ এঁদের যেভাবে দেখে এসেছেন, সেই থেকে এক্কেবারে আলাদাভাবে দেখবেন। ছবিটায় বেশ কিছু ট্যুইস্ট আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হল এই ছবির সমস্ত লভ্যাংশ ব্যবহৃত হবে নদীয়ার একটি হাসপাতাল তৈরীতে। এটা খুবই ভাললাগার বিষয়'

এই ছবিটা নিয়ে সৌরভ বলছেন, 'শুভমের সঙ্গে আগেই আলাপ ছিল। ও যখন আমার কাছে এই সিনেমার চিত্রনাট্যটা নিয়ে আলে, সেটা পড়েই আমার খুব ভাল লেগেছিল। তাই রাজি হয়ে যাই। আমাদের প্রযোজক খুব ভাল কাজে এই ছবিটার লভ্যাংশটা ব্যবহার করবেন। নদীয়ার একটি হাসপাতাস তৈরিতে গোটা ছবির লভ্যাংশটা ব্যবহার হবে। ছবিটার মধ্যে প্রথম দেখায় প্রেম আছে, বিয়ে আছে কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটে যেখানে তাদের সবার জীবনটা একেবারে বদলে যায়। এই গল্পটা সব্বার। ইস্কাবন আর বুমেরাং-এর পরে এই স্ক্রিনশেয়ার করলাম। খরাজটা খুব ভাল অভিনয় করেছেন। আশা করি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছবে এই ছবিটা। আমার বিশ্বাস মানুষ এই ছবিটা ভালভাবে গ্রহণ করবেন।'

আরও পড়ুন: Neha Dhupia: ফ্যাট থেকে ফিট.. ডায়েট থেকে কী কী বাদ দিয়ে ২৩ কেজি ওজন কমালেন নেহা ধুপিয়া?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget