এক্সপ্লোর

Top Entertainment News: জিয়া খান মৃত্য়ু মামলায় বেকসুর খালাস সূর্য পাঞ্চোলি, আলিয়ার মুকুটে নতুন পালক, বিনোদনের সারাদিন

Top Entertainment News: 'তথ্যপ্রমাণের অভাবে' জিয়া খান আত্মহত্যা মামলায় সূর্য পাঞ্চোলিকে বেকসুর খালাস করল আদালত। অন্য়দিকে, আলিয়ার মুকুটে নতুন পালক, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা ছবির শিরোপা পেল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'

কলকাতা: ১০ বছরের টানাপোড়েনের ইতি। জিয়া খান (Jiah Khan) মৃত্যুরহস্যে অভিনেত্রীর তৎকালীন প্রেমিক সূর্য পাঞ্চোলিকে (Suraj Pancholi) বেকসুর খালাস করল বিশেষ সিবিআই আদালত। আজকের রায়ের দিকে কার্যত চাতক পাখির মতোই তাকিয়ে বসেছিল জিয়ার পরিবার। এর আগে, অভিনেত্রীর পরিবারের তরফ থেকে সূর্য পাঞ্চোলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে একাধিকবার। কিন্তু আজকে আদালত রায়দানের সময় উল্লেখ করে, সূর্যর বিরুদ্ধে জিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। আর তাই, প্রমাণের অভাবেই বেকসুর খালাস করা হল সূর্য পাঞ্চোলিকে। 

আরও পড়ুন...

Google on Loan Apps: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে 'নিষিদ্ধ' ঘোষণা গুগলের

অন্য়দিকে,  'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)-র মুকুটে নয়া পালক। ৬৮ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার শিরোপা পেল আলিয়া ভট্টের (Alia Bhatt)-এর এই ছবি। তারকাখচিত রেড কার্পেটে এদিন সেরা ছবি হিসেবে বেছে নেওয়া হয় সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhanshali) পরিচালিত ও প্রযোজিত এই ছবিকে। শুধু ছবি নয়, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' জোড়া সাফল্য পেল ফিল্মফেয়ারের মঞ্চে। এই ছবির সৌজন্যেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভট্ট। এদিন আলিয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন রেখা। কালো অফ শোলডার গাউনে ঝলমল করছিলেন আলিয়া। সেই সন্ধ্যায় তিনি ও যেন পুরস্কারের মতোই 'ব্ল্যাক লেডি'। 

এর পাশাপাশি, ৬৮ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার শিরোপা পেল 'বধাই দো' (Badhai Do) ছবির জন্য সেরা অভিনেতা শিরোপা পেলেন রাজকুমার রাও (Rajkumar Rao)। তারকাখচিত রেড কার্পেটে এদিন সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়া হয় রাজকুমারকে, সম্মানিত করা হয় তাঁকে। অন্যদিকে এদিনই 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভট্ট (Alia Bhatt)। 

অন্য়দিকে, বলিউডের খবর অনুযায়ী, 'ধুম' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে ফের দেখা মিলতে চলেছে জন আব্রাহামের (John Abraham)। এখানেই শেষ নয়। সূত্রের খবর, এই ছবিতে প্রধান খলনায়কের চরিত্রে দেখা মিলতে পারে শাহরুখ খানের।

আরও পড়ুন...

Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

পাশাপাশি. সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ভূমিকা চাওলা জানান, দীর্ঘদিন আগেই 'বাজিরাও মস্তানি' (Bajirao Mastani) বানানোর পরিকল্পনা করেছিলেন সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhanshali)। আর তখন নাকি সেই ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন ভূমিকা। এমনকি, ছবির লুক সেটের জন্য একটি ফটোশ্যুটও করেছিলেন তিনি। সঞ্জয় লীলা ভনশালীর পরিকল্পনামাফিকই সেজেছিলেন তিনি। একটি সিল্কের শাড়ি পরেছিলেন ভূমিকা। 

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget