এক্সপ্লোর

Usha Uthup: সকালে একসঙ্গে জলখাবার, সিনেমা দেখা.. তারপরেই হঠাৎ প্রয়াত উষা উত্থুপের স্বামী

Usha Uthup lost her husband: খবর পেয়ে তড়িঘড়ি সহকারীকে নিয়েই বাড়িতে পৌঁছন উষা উত্থুপ। এই সময়ে নিজেদের বালিগঞ্জ প্লেসের বাড়িতেই থাকছিলেন তাঁরা

কলকাতা: ছিন্ন হল ৫০ বছরের বিবাহবন্ধন। প্রয়াত সঙ্গীতশিল্পী উষা উত্থুপ (Usha Uthup) -এর স্বামী জানি চাকো উত্থুপ (Jani Chacko Uthup)। সোমবার, বেলার দিকে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পীর স্বামী। গায়িকার মুখপাত্র এই খবর জানিয়েছেন এবিপি লাইভ (ABP Live) বাংলাকে। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। 

উষা উত্থুপের আপ্ত সহায়ক জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত সমস্ত ঠিকঠাকই ছিল। একসঙ্গে সকালের চা জলখাবার খেয়েছিলেন উষা উত্থুপ আর তাঁর স্বামী জানি। সিনেমাও দেখেছিলেন একসঙ্গে। এরপরে অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান উষা উত্থুপ। কিছু মিটিং ছিল শিল্পীর। অফিস যাওয়া পর্যন্ত স্বাভাবিকই দেখে গিয়েছিলেন স্বামীকে। এরপরে উষা উত্থুপ অফিস পৌঁছনো মাত্রই তাঁর কাছে পুত্র সানির ফোন আসে। সেখানেই তিনি জানেন, হঠাৎ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছেন জানি চাকো উত্থুপ। হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে তাঁকে। 

খবর পেয়ে তড়িঘড়ি সহকারীকে নিয়েই বাড়িতে পৌঁছন উষা উত্থুপ। এই সময়ে নিজেদের বালিগঞ্জ প্লেসের বাড়িতেই থাকছিলেন তাঁরা। জানি চাকো উত্থুপকে বালিগঞ্জ প্লেসের কাছেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে গিয়েও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসক পরীক্ষা করে জানান, সব শেষ। দেহ বাড়িতে নিয়ে যেতে বলেন পরিবারের সবাইকে। চিকিৎসকের মত, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছিল জানি চাকো উত্থুপের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। 

উষা উত্থুপের আপ্ত সহায়ক আরও জানিয়েছেন, আজ দাহ করা হবে না জানি চাকো উত্থুপের মরদেহ। তাঁর দেহ আজকের জন্য পিস হাভেনে রাখা থাকবে। আগামীকাল দুপুর ২.৩০ থেকে ৩টের মধ্যে জানি চাকো উত্থুপের দেহ নিয়ে যাওয়া হবে ক্যাওড়াতলা মহাশ্মশানের দিকে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য। জানি চাকো উত্থুপের অনেক আত্মীয়ই দেশ বা রাজ্যে বাইরে থাকে। তাঁরা দেশে ফিরছেন মৃত্যুর খবর পেয়ে। সেই কারণেই আজ দেহ দাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এখন কথা বলার অবস্থায় নেই সঙ্গীতশিল্পী উষা উত্থুপ। তাঁর সঙ্গে সবসময়ে রয়েছেন ছেলে সানি। আপাতত সবাই রয়েছেন তাঁদের কলকাতার বালিগঞ্জ প্লেসের বাড়িতে।

আরও পড়ুন: Uttam Kumar: উত্তম কুমারকে প্রথম দেখতে গিয়েই রক্তারক্তি! কী ঘটিয়েছিলেন সাবিত্রী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget