এক্সপ্লোর

Vikram Chatterjee: কলকাতাকে সাক্ষী রেখে বিক্রমের প্রথম প্লেব্যাক, মুক্তি পেল 'রাতের কাছে'

Vikram Chatterjee's song: এই প্রথম গান গাইলেন বিক্রম। সোশ্যাল মিডিয়ায় এই গান শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'আমার প্রথম গান... দয়া করে, ভালবাসায় ভরিয়ে দেবেন।'

কলকাতা: অভিনয়ের পরে এবার গান। সদ্য মুক্তি পাওয়া ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)-র 'রাতের কাছে' এবার মুক্তি পেল ছবির নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee)-র কন্ঠে। এটাই অভিনেতার প্রথম প্লে-ব্যাক। আজ সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে বিক্রমের নতুন এই গান আর তার সঙ্গে মানানসই কলকাতার ছবি। 

এই প্রথম গান গাইলেন বিক্রম। সোশ্যাল মিডিয়ায় এই গান শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'আমার প্রথম গান... দয়া করে, ভালবাসায় ভরিয়ে দেবেন।' অরিত্র সেনের (Aritra Sen)-এর ছবি 'শহরের উষ্ণতম দিনে'-র প্রাণকেন্দ্র কলকাতা। এই ছবিতে কলকাতাকে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দরভাবে। বক্সঅফিসেও সাফল্য পেয়েছে সেই ছবি। 

এই ছবি মুক্তির পরে, এবিপি লাইভকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন বিক্রম। কলকাতার আনাচ কানাচে শ্যুটিং করার অভিজ্ঞতা নিয়ে বিক্রম বলেছিলেন, 'এই ছবির তো স্টারকাস্টই কলকাতা। বাকি সবাই পার্শ্বচরিত্র। এতদিন কলকাতায় আছি.. কিন্তু এই ছবিটা করতে গিয়ে যেন আমার সেই কলেজ জীবনের কলকাতাকে ফিরে পেলাম। ডেকার্স লেনে প্রাতঃরাশ, গঙ্গার ধারে বসে চা খাওয়া, ময়দানে খালি পায়ে হাঁটা... এসব কতকাল করিনি। ছবিটা যেন আমাদের সবাইকে কলেজ জীবন ফিরিয়ে দিল।'

'কুলের আচার' থেকে শুরু করে 'শহরের উষ্ণতম দিনে', 'পারিয়া'... একের পর এক ছবির মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে বিক্রমকে। ফের কি ছোটপর্দায় দেখা যাওয়ার সম্ভবনা রয়েছে অভিনেতাকে? বিক্রম বলছেন, 'আমি সবসময় এমন কাজ করতে চাই যেটা আমায় একজন আরও ভাল অভিনেতা তৈরি করবে। সেটা সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক বা ধারাবাহিক। তবে এই মুহূর্তে আমি ছবির কাজ নিয়ে যেভাবে ব্যস্ত, তাতে ধারাবাহিককে সময় দেওয়া মুশকিল। আমি কখনোই চাইব না একটা ধারাবাহিক শুরু করার পরে কোনও টিম আমায় নিয়ে বিপদে পড়ুক।'

কোনও বিশেষ চরিত্রের অপেক্ষায় রয়েছেন বিক্রম? হেসে অভিনেতার উত্তর, 'জানেন তো, এই বিষয়টায় আমি ভীষণ লোভী। বার বার নিজেকে ভাঙতে চাই। যেমন একটা সময় ধূসর নয়, একেবারে কালো চরিত্রে অভিনয় করেছি, তেমনই নায়কের চরিত্রেও আমায় দেখেছেন দর্শক। পরিচালকের কথা শুনে যদি মনে হয় নিজের অভিনেতা সত্তার খিদে মিটবে, যে কোনও মাধ্যমেই সেই কাজটি আমি করব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

আরও পড়ুন: Uttam Kumar Death Anniversary: প্রয়াণদিবসে উত্তমকুমারের বাড়িতে অবারিত দ্বার, প্রতিবছর ভিড় জমান অনুরাগীরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget