এক্সপ্লোর

Top Web Series: বছর শেষের ছুটিতে বাড়ি বসে বিঞ্জ-ওয়াচের প্ল্যান? কী কী দেখতেই হবে, তালিকা দিচ্ছে এবিপি লাইভ

Top Web Series of The Year: গোটা বছর ধরে যা যা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, তার কোনগুলো না দেখলেই নয়? তালিকা তৈরি করে দিল এবিপি লাইভ

কলকাতা: পায়ে পায়ে বছর শেষের পথে। পেরিয়েও গিয়েছে ডিসেম্বরের একটা সপ্তাহ। গোটা বছর ধরে যা যা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, তার কোনগুলো না দেখলেই নয়? তালিকা তৈরি করে দিল এবিপি লাইভ (ABP Live)। 

তালি (Taali: Bajaungi Nahi Bajwaungi)

সুস্মিতা সেনের (Sushmita Sen) অভিনীত এই সিরিজটিতে তুলে ধরা হয়েছে শ্রীগৌরী সবন্তের (Shreegauri Sawant) জীবনের লড়াইকে। লিঙ্গসাম্য নিয়ে এক লড়াইতে তুলে ধরা হয়েছে এই সিরিজে। তৃতীয় লিঙ্গের একজন মানুষের হাসি, কষ্ট, বেদনা, লড়াই, জেদ সমস্ত জীবন্ত হয়ে উঠেছে সুস্মিতা সেনের অভিনয়ের ছোঁয়ায়। 'তালি' একেবারে নির্ভুল না হলেও সুস্মিতা সেনের প্রাণ ঢালা অভিনয়ের জন্য এক নিঃশ্বাসে দেখে ফেলা যায়। জিও সিনেমা (Jio Cinema)-তে রয়েছে এই সিরিজটি। 

মেড ইন হেভেন (Made in Heaven)

'মেড ইন হেভেন' সিরিজই ইতিমধ্যেই বেশ জনপ্রিয়, আর এই বছর সেই সিরিজের চরিত্রদের নিয়েই মুক্তি পেয়েছে 'সিজন ২'। তারা ও কর্ণের ব্যাক্তিগত ও কাজের জায়গার বিভিন্ন সমস্যা ও ওঠাপড়ার গল্পই দেখানো হয়েছে এই সিরিজে। বিচ্ছেদ নিয়ে তারার সমস্যা, ও কর্ণের ব্যক্তিগত জীবনের কথাও আসে ৭ এপিসোডের এই সিজনে। তবে প্রেম ও ভালবাসার সঙ্গে সঙ্গে এক জীবনবোধেরও বার্তা দেয় 'মেড ইন হেভেন'। অ্যামাজন প্রাইমে রয়েছে এই সিরিজটি।

কালকূট (Kaalkoot)

উত্তরপ্রদেশের পুলিশদের নিয়ে তৈরি গল্প কালকূট এই বছরের সেরা সিরিজগুলির মধ্যে অন্যতম। বিভিন্ন সামাজিক সমস্যা, সিস্টেম ও তার বিরোধিতাকে তুলে ধরা হয়েছে এই সিরিজে। রয়েছে অ্যাসিড হামলার মতো স্পর্শকাতর বিষয়ও। ভারতীয় পুরাণের মোড়কে যে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তা কেবল বিনোদনমূলক নয়, শিক্ষনীয়ও বটে। জিও সিনেমায় রয়েছে এই সিরিজটি। 

দাহাড় (Dahaad)

এই থ্রিলার ওয়েব সিরিজ যেন ফের একবার নতুন করে চিনিয়ে দেয় অভিনেত্রী সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha) ও অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma)-কে। কেবলমাত্র মেয়েদের খুন করা এক সিরিয়াল কিলারের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। রাজস্থানে সেই সিরিয়াল কিলারের বলি ২৭টি মেয়ে। তাকে খুঁজতে অভিযানে নামেন সোনাক্ষী। অ্যামাজন প্রাইমে রয়েছে এই সিরিজ।

দ্য নাইট ম্যানেজার (The Night Manager)

আদিত্য রায় কপূর (Aditya Roy Kapoor) ও অনিল কপূর (Anil Kapoor) অভিনীত এই সিরিজের প্রেক্ষাপট হল একজন নেভির সৈনিক এখন একটি হোটেলের নাইট ম্যানেজার। তাঁকে দেওয়া হয় একটি গুরুত্বপূর্ণ কাজ। সাফিনার মৃত্যুরহস্যের উত্তর খোঁজা ও শেলি ও শানকে ঘিরে এগিয়ে যাবে রহস্যে মোড়া এই গল্প। আদিত্য রায় কপূরের অভিনয় প্রশংসনীয়। অ্যামাজন প্রাইম ভিডিওতে রয়েছে এই সিরিজটি।

স্ক্যাম (Scam)

এটি একটি হিন্দি বায়োগ্রাফিকার কাল্পনিক থ্রিলার। সঞ্জয় সিংহের বই থেকে অনুপ্রাণিত এই সিরিজটি পরিচালনা করেছেন তুষার হীরানন্দানী ও হংসল মেটা। ১০ এপিসোডের এই ওয়েব সিরিজ Telgi স্ক্যামের গল্প বলবে। সোনি লিভ-এ দেখা যাবে এই ওয়েব সিরিজটি। 

অসুর ২ (Asur 2 - RISE OF DARK SIDE)

অসুরের দ্বিতীয় সিজন কবে মুক্তি পাবে.. এই অপেক্ষা ছিল অনেকেরই। সমাজ থেকে সমস্ত খারাপকে মুছে ফেলার জন্য একের পর এক খুন করে চলে এক সিরিয়াল কিলার। নিজেকে 'মসিহা' মনে করে সে। অ্যামাজন প্রাইম ভিডিওতে রয়েছে এই সিরিজটি।

আরও পড়ুন: Sharmila Tagore Birthday: স্কুলের বাইরে সত্যজিতের 'স্পাই', ১৩ বছরের শর্মিলা অজান্তেই হয়ে গেলেন 'অপর্ণা'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget