এক্সপ্লোর

Adenovirus : বেডের হাহাকার, ভর্তি ICU, তবু কোন উপসর্গগুলি দেখলে শিশুকে নিয়ে যেতেই হবে হাসপাতালে?

Adenovirus In Kolkata : ঠিক কোন কোন উপসর্গ দেখলে বুঝতে হবে, শিশুর জ্বর সর্দিকাশি মারাত্মক আকার নিয়েছে, অ্যাডিনোভাইরাস ( Adenovirus ) হলেও হতে পারে?

কলকাতা : হাসপাতালে শিশুদের বেডের জন্য হাহাকার। ভর্তি আইসিইউ। বহু হাসপাতালে নেই পর্যাপ্ত পিডিয়াট্রিক বেডও। এই পরিস্থিতিতে একরত্তিদের চিকিৎসা দিতে হাসপাতালে বেড ভাগাভাগিও করতে হচ্ছে। ঠিক কোন কোন উপসর্গ দেখলে বুঝতে হবে, শিশুর জ্বর সর্দিকাশি মারাত্মক আকার নিয়েছে, অ্যাডিনোভাইরাস ( Adenovirus ) হলেও হতে পারে? অ্যাডিনো আক্রান্ত কোন শিশুকে আর বাড়িতে ফেলে রাখা যাবে না ? দরকার তৎক্ষণাৎ হসপিটালাইজেশন ? এই বিষয়ে বিস্তারিত জানালেন, শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়দেব রায় ( Dr. Jaydeb Roy ) । 

ডা. রায় জানালেন, এই রোগে যে শিশুদের অবস্থা সঙ্কটজনক হচ্ছে, তাদের বয়স কয়েক মাস থেকে ২ বছর। এই বয়সের শিশুরা নিজেদের কষ্ট বলতে পারে না। যখন তাঁদের অবস্থার অতি অবনতি হয়, তখন হয়ত অভিভাবকরা ছোটাছুটি শুরু করেন। তাই এই বয়সীদের ক্ষেত্রে অ্যাডিনোভাইরাসের প্রথম উপসর্গ থেকে সতর্ক হতে হবে। 

ডা. রায়ের মতো, এই বয়সের শিশুরা সাধারণত বাড়ির বাইরে যায় না। স্কুলে যায় না। তাই তাদের অসুখটা আসে বাড়ির বড়দের থেকে। বাড়িতে যদি কোনও বড় বাচ্চা থাকে, তাদের থেকেও আসতে পারে রোগটি। তাই সতর্ক হতে হবে তাঁদেরই। হাঁচি, কাশি, জ্বর ইত্যদি হলে কোনওভাবে একদম ছোট বাচ্চাটির কাছে যাওয়া যাবে না। একান্ত যেতে হলেও মাস্ক পরে যাওয়া জরুরি। 

কতগুলি লক্ষণ আছে, যা দেখলে আর শিশুকে বাড়িতে ফেলে রাখা যাবে না। যেমন : 

  • টানা জ্বর
  • শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া
  • শ্বাসকষ্ট 
  • অক্সিজেন লেভেল পড়ে যাওয়া 
  • প্রস্রাবের সঙ্গে রক্ত 
  • প্রস্রাব কমে যাওয়া 
  • প্রবল ডায়ারিয়া 
  • শ্বাসকষ্টের ফলে পাঁজর ঢুকে যাওয়া 

    এই উপসর্গগুলি দেখলেই হাসপাতালে নিয়ে যেতে হবে । 
  • জ্বর এলে কী করবেন ?

    বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ জানালেন, জ্বর এলে বারবার তাপমাত্রা পরীক্ষা করা জরুরি। সেই সঙ্গে দিতে হবে প্যারাসিটামল। অ্যাডিনোভাইরাসের কোনও নির্দিষ্ট ওষুধ নেই। বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া অ্যান্টি বায়োটিকের কোনও ভূমিকা নেই। তাই প্যারাসিটামলি ভরসা। বাকিটা উপসর্গ দেখে চিকিৎসা। এছাড়া শিশুর জ্বর এলে তাঁকে বেশি করে ফ্লুইড দিতে হবে, যাতে শরীরে ডিহাইড্রেশন না আসে। সেই সঙ্গে বারবার চেক করতে হবে অক্সিজেন লেভেল। এর জন্য ছোটদের অক্সিজেন লেভেল মাপা যায় এমন অক্সিমিটার কিনে নিতে হবে। পিডিয়াট্রিশয়ানের সঙ্গে যোগাযেগ রাখতে হবে। শিশু খাওয়া কমিয়ে দিলে বা একেবারেই ছেড়ে দিলে, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget