এক্সপ্লোর

AI Helps Diagnosis: গলব্লাডার ক্যানসার খুঁজল AI! টেক্কা অভিজ্ঞ চিকিৎসকদেরও

Artificial Intelligence: এই পরীক্ষাটি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে The Lancet Regional Health-Southeast Asia Journal-এ

নয়াদিল্লি: এতদিন ডাক্তার-চিকিৎসকরা রোগ নির্ণয় করতেন। বিভিন্ন আধুনিক পরীক্ষার মাধ্যমে জটিল রোগ নির্ধারণ করে থাকেন রেডিওলজিস্টরা। এবার সেই কাজে নিজের দখল দেখানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা  artificial intelligence (AI). AI নির্ভর একটি পরীক্ষার মাধ্যমে সাফল্যের সঙ্গে চিহ্নিত করা গিয়েছে গলব্লাডার ক্যানসার (gallbladder cancer)। একজন অভিজ্ঞ রেডিওলজিস্ট যেভাবে এই রোগ চিহ্নিত করেন ঠিক সেভাবেই AI এই কাজটি করেছে বলে দাবি। এই পরীক্ষাটি হয়েছে চন্ডীগড়ের একটি হাসপাতালে। এই পরীক্ষাটি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে The Lancet Regional Health-Southeast Asia Journal

গলব্লাডার ক্যানসার (gallbladder cancer) অত্যন্ত গুরুতর ম্যালিগন্যান্ট। অত্যন্ত কম ধরা পড়ে এটি। গলব্লাডার ক্য়ানসারে মৃত্যুর সংখ্যাও অত্যন্ত বেশি। এই রোগের ক্ষেত্রে আগেভাগে রোগ নির্ণয় বেশ কঠিন। কারণ গবেষকরা জানাচ্ছেন, ক্ষতিকর নয় এমন কোনও ঘা বা আঘাত গলব্লাডারে থাকলেও একইরকম দেখতে লাগে, ফলে অনেকসময় ক্যানসারের ঝুঁকি চোখ এড়িয়ে যায়।

চন্ডীগড়ের PGIMER (Postgraduate Institute of Medical Education and Research) এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (IIT) নয়াদিল্লি- একসঙ্গে গবেষণা চালিয়েছে। গলব্লাডার ক্যানসার খোঁজার জন্য একটি deep learning (DL) model তৈরি করার কাজ করেছে। তলপেটে আলট্রাসাউন্ড ব্যবহার করে সেই তথ্য বিশ্লেষণ করে গলব্লাডার ক্যানসারের খোঁজ পাওয়ার জন্য লাগানো হচ্ছে।

Deep Learning-এমন একটা AI পদ্ধতি যার মাধ্যমে কম্পিউটারকে এমনভাবে তথ্য বিশ্লেষণ করে শেখানো হয় যেভাবে মানব মস্তিষ্ক করে। গলব্লাডারে কোনওরকম আঘাত বা ক্ষত রয়েছে এমন রোগীদের উপর করা abdominal ultrasound -এর তথ্য এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। চন্ডীগড় PGIMER-এ ২০১৯ সালের অগাস্ট থেকে ২০২১ সালের জুন পর্যন্ত নেওয়া ultrasound -এর তথ্য এই কাজে ব্যবহার করা হয়েছে।

এই Deep Learning- মডেলটি ২৩৩ জন রোগী ডেটাসেটের উপর ট্রেইন করা হয়েছে। ২৭৩ জন রোগীর উপর পরীক্ষা কর হয়েছে।

এই Deep Learning- মডেল কেমন কাজ করেছে, তা বেশ কয়েকটি বিষয়ের উপর ভরসা করা হয়েছে। সেনসিভিটি, স্পেসিফিসিটি এবং AUC- যেটি কোনও ডায়গনাস্টিক পরীক্ষা ঠিক হয়েছে কিনা জানতে সর্বত্র ব্যবহার করা হয়। 

এছাড়াও, ২ জন অভিজ্ঞ রেডিওলজিস্ট আলাদা করে ওই abdominal ultrasound image- পরীক্ষা করেছেন। তাঁদের কাজের সঙ্গে DL-মডেলের কাজ তুলনা করে দেখা হয়েছে। রিপোর্ট জানাচ্ছে,  ২ জন অভিজ্ঞ রেডিওলজিস্টের গলব্লাডার ক্যানসার ধরার সক্ষমতার সঙ্গে প্রায় সমান সমান হয়েছে AI মডেলের কাজ। গবেষকরা জানাচ্ছেন, স্টোন থাকলে, কনট্র্যাক্টেড গলব্লাডার থাকলে, ১০ মিমি-এরও ছোট ক্ষত থাকলেও ঠিকমতোই পরীক্ষা করেছে ওই Deep Learning- মডেল। পরীক্ষকদের দাবি, ভবিষ্যতে AI-নিয়ে আরও কাজ করা প্রয়োজন। গলব্লাডারের মতো ভয়াবহ ক্যানসার আরও আগে, আরও দ্রুত ধরা পড়ার জন্য Deep Learning- মডেলের সাহায্য আর কী কী ভাবে নেওয়া যায় তার জন্য আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: বিষ্ঠাভর্তি ব্যাগ, টুথব্রাশ, তোয়ালে, শুধু চাঁদেই ২০০ টন আবর্জনা, মানুষের পা পড়ায় বিপদে মহাজগতও

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget