এক্সপ্লোর

Joint Pain in Winter: শীত পড়লেই ভীষণ ভোগায় গাঁটের ব্যথা ! যন্ত্রণা কমাতে ৪ ‘দাওয়াই’ চিকিৎসকের

Join pain tips to manage: শীত পড়তে না পড়তেই শরীরের নানা জায়গায় ব্যথা বেড়ে যায়। এই যন্ত্রণা কিন্তু বাড়িতে বসেই কমিয়ে ফেলা সম্ভব। এর জন্য চার দাওয়াই দিলেন চিকিৎসক।

কলকাতা: শীত মানেই অনেকের কাছে গাঁটে গাঁটে ব্যথা (Joint Pain) বেড়ে যায়। যারা আর্থ্রাইটিসে ভোগেন, ব্যথার জেরে তাদের এই সময়টা বেশ অসুবিধায় কাটাতে হয়। কিন্তু শীত পড়লেই এই ব্যথা বাড়ে কেন? তাপমাত্রার সঙ্গে আদতে এর কী সম্পর্ক? আর কীভাবেই বা এই ব্যথা কাবু করা যায়? এই গোটা ব্যাপারে এবিপি লাইভের সঙ্গে বিশদে আলোচনা করলেন ফর্টিস হাসপাতালের রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত অর্থোপেডিক সার্জেন অনিন্দাংশু বসু।

শীত পড়তেই কেন গাঁটের ব্যথা বাড়ে (Joint Pain in Winter reasons)?

চিকিৎসকের কথায়, আমাদের শরীরের আদতে দুই ধরনের তাপমাত্রা হয়। একটি হল হৃৎপিণ্ড, পাকস্থলির তাপমাত্রা। যার পোশাকি নাম কোর টেম্পারেচার। অন্যটি হল শরীরের আবরণী কলাকোশ, হাড় ও ত্বকের তাপমাত্রা। যাকে বলা যায় পেরিফেরাল তাপমাত্রা। শীতকালে পেরিফেরাল টেম্পারেচার কমে গেলেও কোর টেম্পারেচার কমে না। তাপমাত্রার পার্থক্যের কারণে মাংসপেশি, হাড়ের জয়েন্টের সংকোচন ঘটতে থাকে। এতে সেই সব অংশে তৈরি হতে থাকে ল্যাকটিক অ্যাসিড ও পটাশিয়াম। এই দুই উপাদান ওই অংশের পিএইচ মাত্রা কমিয়ে দেয়। যা ব্যথার মূল কারণ। এর জেরে শীতকালে গাঁটের ব্যথার সমস্যা বাড়তে থাকে।

ঘরোয়া উপায়ে কীভাবে রেহাই পাব ব্যথা থেকে (Join pain tips to manage)?

ঘরোয়া উপায়ে কি ব্যথার থেকে রেহাই পাওয়া যেতে পারে? হ্যাঁ, তাও সম্ভব। তেমনই কয়েকটি উপায় বাতলে দিলেন চিকিৎসক নিজেই। বাড়িতেই সহজ তিনটি কাজ করতে পারলে এই ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

হিট থেরাপি প্রথমেই চিকিৎসক জানালেন, হিট থেরাপির কথা। শীতকালে তাপমাত্রা কমে যায় বলে কেন এই ব্যথা বাড়ে তা আগেই বলা হয়েছে। সেই সূত্র ধরেই অনিন্দাংশু জানালেন হিট থেরাপি নিয়মিত নিতে হবে। এর জন্য হট ওয়াটার ব্যাগ বা হট প্যাডের সাহায্য নেওয়া যেতে পারে। হিট থেরাপি পেরিফেরাল উষ্ণতা ঠিক রাখতে সাহায্য করে। এর ফলে ব্যথা অনেকটাই কমে যায়।

সক্রিয় থাকা শীত মানেই জবুথবু গুটিসুটি মেরে থাকার সময় যেন। কিন্তু এই প্রবণতাই সবচেয়ে খারাপ বলে জানাচ্ছেন চিকিৎসক। বরং শীত পড়লে বেশি করে সক্রিয় থাকতে হবে। বেশি করে শারীরিক পরিশ্রম করতে হবে। এতে হার্ট আরও দ্রুত রক্ত পাম্প করতে শুরু করে। এতে পেরিফেরি অর্থাৎ ত্বকের নিচে শিরা উপশিরা দিয়ে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এতে সেই অংশে জমে থাকা মেটাবলাইটস বেরিয়ে যায়। যার ফলে শরীরের উষ্ণতা স্বাভাবিক হতে শুরু করে। শরীরের উষ্ণতা বাড়লেই ল্যাকটিক অ্যাসিড কমে যাবে। ব্যথাও কমে যাবে।

ওজন নিয়ন্ত্রণ: ওজনের কারণে গাঁট ও হাড়ের ব্যথা অনেকটাই বেড়ে যায়। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা বিশেষ করে জরুরি। এর জন্য বিএমআই সবসময়  ২৪-২৬-এর মধ্যে থাকলে ভাল।

রোদ পোহানো: শীতকালে রোদের সঙ্গে আমাদের দেখা-সাক্ষাৎ কমে যায়। সে কথাও মনে করিয়ে দিলেন অনিন্দাংশু। শুধু গাঁটের ব্যথা নয়, এই সময় হাড়ে ব্যথাও বাড়তে থাকে। যার মূল কারণ ভিটামিন ডি-এর অভাব। এর অভাবেও ব্যথা বাড়ে। রোদ শীতকালের দুর্দান্ত হিট থেরাপি হতে পারে। তাই অবসর পেলে রোদও পোহাতে পারেন। 

আরও পড়ুন: Red Ant Chutney GI tag: লাল পিঁপড়েতে এমন কী জাদু ? কেনই বা এর চাটনি জিআই ট্যাগ পেল? খেতে হলে কীভাবেই বা রাঁধবেন

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget