এক্সপ্লোর

Antibody on Covid19: জ্বর-সর্দি সারাতে শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি কাজ করছে কোভিডের বিরুদ্ধে, দাবি সমীক্ষায়

মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই ধরণের রোগীদের ক্ষেত্রে যা সুবিধা করে দিচ্ছে বলেই মত সমীক্ষকদের।

নিউইয়র্ক : কোভিড সংক্রমিতদের শরীরে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে যে ধরণের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তেমনটাই পাওয়া যায় সাধারণ জ্বর-সর্দি কাটিয়ে ওঠার পরও! মার্কিন যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দাবি করা হয়েছে, সাধারণ জ্বর-সর্দিতে কেউ আক্রান্ত হলে তা সারিয়ে ওঠার পথে শরীরের যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই ধরণেরই অ্যান্টিবডি পাওয়া গিয়েছে মারণ ভাইরাসের প্রকোপ কাটিয়ে ওঠাদের শরীরেও।

স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট নামে এক সংস্থার প্রকাশ করা দাবি, সাধারণ জ্বর-সর্দিতে ভুগলে সেক্ষেত্রে শরীরের মেমোরি বি সেল তৈরি করে একধরণের কার্যকরী অ্যান্টিবডি। শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা থেকে যা তৈরি হয়ে থাকে। তেমনটা যদি কারোর শরীরে থাকে তাহলে আগের সেই 'স্মৃতি' উসকে কোভিডের সংক্রমণ হলেও শরীরে কার্যকর হচ্ছে অ্যান্টিবডিগুলো। সমীক্ষকদের দাবি, এই সমীক্ষা এগিয়ে নিয়ে গিয়ে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে নতুন তথ্যের সাহায্য জোগান করতে সক্ষম হবেন তাঁরা।

ইনস্টিটিউটের ইমিউনোলজি ও মাইক্রোবাইলজি বিভাগের অধ্যাপক রাইস আন্দ্রাবি বলেছেন, 'আমরা লক্ষ্য করে পেয়েছি সাধারণ জ্বর-সর্দির ফলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, কোভিডের সংক্রমণের ক্ষেত্রেও মেমোরি বি সেল সেই ক্রস-রিঅ্যাকটিভ অ্যান্টিবডি ফের শরীরে তৈরি করছে।' সমীক্ষকদের দাবি,  ইলেকট্রন মাইক্রোস্কোপে পরীক্ষা-নিরীক্ষায় তাঁরা দেখেছেন, জ্বর-সর্দি হওয়ার পর কেউ কোভিডে আক্রান্ত হলে তাদের শরীর মারণ ভাইরাসের সঙ্গে বেশি লড়াই করতে পারছে এই ধরণের অ্যান্টিবডি শরীরে ফের তৈরি হয়ে যাওয়ায়।

অতিমারির সময় বিভিন্ন কোভিড আক্রান্তের রক্তের নমুনা পরীক্ষা করে দেখেই যে সমীক্ষার প্রাথমিক ফল তারা পেয়েছেন বলেই জানিয়েছেন সমীক্ষকরা। স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের এই সমীক্ষা প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশন নামের এক জার্নালে। সেখানে বলা হয়েছে, সাধারণ ফ্লু-র দাপট সামলাতে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটাই কোথাও গিয়ে করোনার ধাক্কার মুখে পড়লে দ্রুত শরীরকে সামলে তুলতে সাহায্য করছে। সার্স-কোভ ওয়ানের বিরুদ্ধে অ্যান্টিবডিগুলি লড়াই করতে সক্ষম বলেও জানিয়েছে সমীক্ষাটি। সমীক্ষকদের প্রত্যাশা, তারা আরও ইতিবাচক ফল পেলে সেটা ভবিষ্যতে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে উপকারী ভূমিকা নিতে পারে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget