এক্সপ্লোর

Debshankar Haldar: সেই মন ভালো করা রোদ্দুরটা আমার দোল

রঙের উৎসবের কথা বলতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেবশঙ্কর হালদার বলে উঠলেন, ‘মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন.. আমার কাছে দোল সেই মন ভালো করা রোদ্দুরটা।’

কলকাতা: দোলের দিন পাড়ায় এখনও রাস্তায় নেমে রঙ খেলা হয়। কাজের ব্যস্ততায় যোগ দেওয়া হয় না সবসময়। মনে মনে রঙিন হন, দোল খেলেন তিনি। দোল মানেই তাঁর কাছে একরাশ শৈশব। রঙের উৎসবের কথা বলতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেবশঙ্কর হালদার বলে উঠলেন, ‘মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন.. আমার কাছে দোল সেই মন ভালো করা রোদ্দুরটা।’

ছোটবেলায় পাড়ার সবার সঙ্গে রঙ খেলা হত নিয়মিত। তবে শুধু রঙ নয়, সেইসঙ্গে সমান তালে চলত ফুটবল খেলাও। দেবশঙ্কর বলছেন, ‘দোলের দিন রঙ মেখে ফুটবল খেলতাম আমরা। সে একটা অন্যরকম মজা। ফুটবল খেলা থামিয়ে মাঝে মাঝে রঙ খেলে নিচ্ছি। তারপর আবার শুরু হচ্ছে ফুটবল খেলা। সারাদিন পর যখন বাড়ি ফিরতাম ভীষণ ক্লান্ত লাগত। গায়ে কী ব্যাথা হত! কিন্তু সেই ব্যাথা, সেই ক্লান্তিবোধেই একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকত। যেন বিশাল কোনও কাজ করে ফিরলাম। তারপর বিকেলবেলা আবার বেরোতাম আবির নিয়ে।‘

দোল মানেই রঙে এলোমেলো হয়ে যাওয়া। চেনা মানুষও যেন তখন অচেনা। দেবশঙ্কর বলছেন, ‘প্রত্যেক দোলে আমার মনে হয়, যেন শৈশবে ফিরে গিয়েছি। রাস্তায় বেরবো আর অতর্কিতে আমার গায়ে রঙ দেবে কেউ। তারপর আমার সেই রঙমাখা চেহারা দেখে সে মজা পাবে। আমিও চেহারা বদলে কিছু কম মজা পাব না। এই এলোমেলো অবিন্যস্ত বিষয়টাই আমার খুব ভালো লাগে।‘

যে জামা পরে পাড়ায় দোল খেলতে বেরোতেন, সেটা নিয়ে আর ফেরা হত না। দেবশঙ্কর বললেন, ‘রঙ খেলার পর আমাদের রঙিন জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে গাছে টাঙিয়ে দিতাম আমরা। রঙই তখন আমাদের জামা। যদিও ব্যাপারটা ভালো নয়, কিন্তু সেইসময় বেশ ভালো লাগত। গাছগুলোও বেশ রঙিন হয়ে দাঁড়িয়ে থাকত কিছুদিন। সন্ধেবেলা যখন বেরোতাম, গাছগুলো সকালের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকত। বেশ লাগত দেখতে।‘

এইবার দোল খেলবেন? হালকা হেসে দেবশঙ্কর বললেন, ‘এখন দোলে আর তেমন উন্মাদনা নেই। তবে আমি প্রত্যেক বছরই মনে মনে দোল খেলি। শৈশবে ফিরে যাই। এবারেও হয়ত খেলব।‘

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget