এক্সপ্লোর

Holi 2022: সামনেই দোল উৎসব, প্রাকৃতিক উপায়ে বাড়িতেই বানিয়ে নিন রং, ক্ষতি হবে না ত্বকের

বাজারে যে রং পাওয়া যায়, তা ত্বকের প্রচুর পরিমাণে ক্ষতি করে। অ্যালার্জিসহ নানা সমস্যা দেখা দেয়। ত্বকের ক্ষতি এড়িয়েও রঙ খেলা উপভোগ করা যায়। তার জন্য প্রাকৃতিক উপায়ে বাড়িতে বানিয়ে নিতে হবে রং।

কলকাতা: আর ক'দিন পরই দোল উৎসব (Holi 2022)। ছোট থেকে বড় সকলেই এই উৎসবে সমানভাবে সামিল হন। তবে, রঙের উৎসবে বিশেষ করে ছোটরা বেশি উপভোগ করে। সকাল থেকে রং আর পিচকারি হাতে নেমে পড়তে দেখা যায় তাদের। সামনে যাকেই পাওয়া যায় তাকেই নানা রঙে রাঙিয়ে দেওয়ার রীতি চলে আসছে বহু বছর ধরে। কিন্তু সাম্প্রতিককালে বাজারে যে রং পাওয়া যায়, তা ত্বকের প্রচুর পরিমাণে ক্ষতি করে। অ্যালার্জিসহ নানা সমস্যা দেখা দেয়। ত্বকের ক্ষতি এড়িয়েও রঙ খেলা উপভোগ করা যায়। তার জন্য বাড়িতে বানিয়ে নিতে হবে রং। যা ত্বকের বা স্বাস্থ্যের কোনও ক্ষতি করবে না। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রান্নায় ব্যবহার করা হলুদগুঁড়ো আর বেসন দিয়ে তৈরি করে নেওয়া যায় হলুদ রং। দুই উপাদান সম পরিমাণে নিয়ে হাতে করে ভালোভাবে মিশিয়ে নিন। ভালোভাবে মিশে গেলে ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। 

২. লাল রং তৈরি করার জন্য হলুদ গুঁড়োর মধ্যে লেবুর রস মিশিয়ে দিন। হলুদের সঙ্গে লেবুর রস মিশে লাল রং তৈরি করবে। ভালো করে শুকিয়ে গেলে সেই রং দিয়ে হোলি উদযাপন করুন।

আরও পড়ুন - World Kidney Day 2022: লাইফস্টাইলে কোন কোন পরিবর্তন আনলে কিডনির সমস্যা প্রতিরোধ করা যাবে?

৩. লাল রং তৈরি করার পদ্ধতিতেই তৈরি করে ফেলুন গোলাপি রং। শুধু হলুদের মধ্যে লেবুর রস ব্যবহারের পরিমাণে নজর দিন। অল্প লেবুর রস মেশালে তা গোলাপি রং তৈরি করবে।

৪. সবুজ রং পেতে ময়দা এবং মেহেন্দি সম পরিমাণে মিশিয়ে নিন। ভুলেও এর মধ্যে খাবারে ব্যবহার করার রং মেশাবেন না। খাবারে ব্যবহার করা রং একেবারেই প্রাকৃতিক নয়।

৫. বাদামি রং পেতে প্রথমে ২০০ গ্রাম কফিগুঁড়ো জলে ভালো করে ফুটিয়ে নিন। জলের রং যখন বাদামি হয়ে যাবে, তখন নামিয়ে ঠান্ডা করুন। এবার তাতে দেড় কেজি কর্ন ফ্লাওয়ার মিশিয়ে দিন হাতের সাহায্যে। একটা দিন সময় দিন ভালো করে শুকিয়ে যেতে। শুকিয়ে গেলে তাতে অল্প পরিমাণে গোলাপ জল মিশিয়ে দিন সুগন্ধের জন্য।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget