এক্সপ্লোর

Living for a 100 Years: জীবনযাপনেই লুকিয়ে সাফল্যের মন্ত্র? শতায়ু হওয়ার রহস্য ফাঁস করলেন বিশেষজ্ঞরা

Healthy Habits for Long Life: সুস্থ-সবল বার্ধক্যের উদাহরণ দিতে প্রায়শই শতায়ুদের উল্লেখ উঠে আসে।

নয়াদিল্লি: অল্পবয়সে রোগভোগ শরীরে বাসা বাঁধতে শুরু করেছে। তাই দীর্ঘায়ু হওয়ার কামনা আজকাল কম জনই করেন। তাই বলে দীর্ঘজীবী মানুষের সংখ্যা পৃথিবীতে নেহাত কম নয়। ২০০০ সাবে পৃথিবীতে শতবর্ষ ছোঁয়া মানুষের সংখ্যা ছিল ১ লক্ষ ৫১ হাজার। ২০২১ সালে সেই সংখ্যাই বেড়ে ৫ লক্ষ ৭৩ হাজার হয়। কিন্তু অনিশ্চিত এই জীবনে শতবর্ষে পৌঁছনো আহামরি কিছু নয়, চেষ্টা করলেই ১০০-র মাইলফলক ছোঁয়া যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। (Living for a 100 Years)

সুস্থ-সবল বার্ধক্যের উদাহরণ দিতে প্রায়শই শতায়ুদের উল্লেখ উঠে আসে। সাধারণত বড় ধরনের রোগভোগ হয় না এঁদের। বয়স ৯০ পেরোলেও কর্মক্ষম থাকেন এঁরা। এক্ষেত্রে জিনের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সুস্থ জীবনযাপনকেও দীর্ঘজীবী হওয়ার কৃতিত্ব দেওয়া হয়। ২০০০ সাল থেকে সেই দীর্ঘজীবী মানুষদের নিয়ে গবেষণা চলছিল। সম্প্রতি A Systematic Review of Diet and Medication use among centenaties and near-centenaries worldwide শীর্ষ গবেষণাপত্রে সেটি প্রকাশিত হয়েছে। (Healthy Habits for Long Life)

ওই গবেষণাপত্রে বলা হয়েছে, কিছু অভ্যাসই দীর্ঘ জীবনের চাবিকাঠি। যে অভ্যাসগুলির উল্লেখ রয়েছে, তা হল-

১) শতায়ুদের ডায়েটে কার্বোহাইড্রেট তুলনামূলক বেশি থাকে, যা খান, তার ৫৭-৬৫ শতাংশ। প্রোটিন, ফ্যাট মাঝারি হারে। খাদ্যতালিকায় রয়েছে ফলমূল, শাক-সবজি, মাছ, ডালজাতীয় শস্য। লবণ কম খান, যার সুপারিশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

২) শতবর্ষের মাইলফলক ছুঁয়ে দেখেছেন যাঁরা, তুলনামূলক ভাবে কম ওষুধ খান তাঁরা। অর্থাৎ মোটামুটি ভাবে তাঁরা সুস্থ। ওষুধের ক্ষতিকর প্রভাব পড়ে না শরীরে। 

৩) দীর্ঘজীবনের সঙ্গে ভাল ঘুমের সম্পর্ক রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বলা হয়েছে, ৬৮ শতাংশ শতবর্ষজীবীই ঘুম নিয়ে সন্তুষ্ট। পর্যাপ্ত ঘুম হয় তাঁদের। সাত থেকে আট ঘণ্টা ঘুমান তাঁরা, যা ভাল স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

৪) শতবর্ষজীবীদের প্রায় ৭৫ শতাংশেরও বেশি গ্রামাঞ্চলের মানুষ। পরিবেশের কাছাকাথি থাকেন তাঁরা। গুরুতর রোগ তাঁদের কাবু করে না সহজে। 

৫) অধিকাংশ শতবর্ষজীবীই ধূমপান এবং মদ্যপান করেন না। আগে ধূমপান করতেন ১৬ শতাংশ, রোজ মদ্য়পান করেন ২৭ শতাংশ, আগে মদ্যপান করতেন ২১ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, এই সব মেনে চললেই কেউ ১০০ বছর বাঁচবেন এমনটা মনে করার কারণ নেই। তবে স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে অবশ্যই। ফলে ১০০ বছর না হলেও, সুস্থ শরীরে, বেশিদিন জীবিত থাকা সম্ভব হতে পারে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget