এক্সপ্লোর

Foods for Good Skin: ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে এই ৫ খাবার, আপনার মেনুতে রয়েছে তো?

Healthy Foods: যাঁরা কড়া ডায়েটে অভ্যস্ত তাঁদের মেনুতে ফ্ল্যাক্স সিডস থাকেই। ওজন কমানোর পাশাপাশি এই বীজ ত্বকের বিভিন্ন সমস্যাও দূর করতে সাহায্য করে।

Foods for Good Skin: ত্বকের বিভিন্ন সমস্যা (Skin Problems), যেমন- কালচে দাগছোপ, জ্বালাভাব, র‍্যাশ বা চুলকানি, রুক্ষ-শুষ্ক ভাব, এইসব দূর করার জন্য শুধু বিভিন্ন প্রোডাক্ট বাইরে থেকে মাখলেই হবে না। বরং ভালভাবে খাওয়াদাওয়া (Healthy Food) করাও প্রয়োজন। কোন কোন খাবার আপনার ত্বকের জন্য ভাল রইল তারই একটি তালিকা। 

আমন্ড- রোজ সকালে দুটো আমন্ড খাওয়ার অভ্যাস করতে পারে। আগের রাতে আমন্ড ভিজিয়ে রাখতে পারলে ভাল। আমন্ডের মধ্যে রয়েছে ভিটামিন ই এবং আনস্যাচুরেটেড ফ্যাট। এই দুই উপকরণ ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল।

অ্যাভোকাডো- ত্বক ভাল রাখার অর্থ হল কালচে দাগছোপ দূর করা। উজ্জ্বলতা বজায় রাখা। ত্বকের রুক্ষ এবং শুষ্কভাব দূর করে ত্বকে ময়শ্চারাইজড ভাব বজায় রাখা। এর জন্য নিজের ডায়েটে যোগ করতে পারেন অ্যাভোকাডো। ভিটামিন বি কমপ্লেক্সের একটি অংশ বায়োটিন। এই বায়োটিন ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। মূলত ত্বকের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করে অ্যাভোকাডোর মধ্যে থাকা বায়োটিন।

ছোলা- ছোলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। কম ক্যালোরি যুক্ত এই খাবার অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখে। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতেও কাজে লাগে ছোলা। ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে তাই এই খাবার সাহায্য করে। ছোলা দিয়ে সুস্বাদু অনেক পদ তৈরি করে নেওয়া যায় খুবই কম সময়ে।

ফ্ল্যাক্স সিডস- যাঁরা কড়া ডায়েটে অভ্যস্ত তাঁদের মেনুতে ফ্ল্যাক্স সিডস থাকেই। ওজন কমানোর পাশাপাশি এই বীজ ত্বকের বিভিন্ন সমস্যাও দূর করতে সাহায্য করে। ফ্ল্যাক্স সিডসের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং সেলেনিয়াম। এই দুই উপকরণ ত্বকের প্রদাহজনিত সমস্যা অর্থাৎ জ্বালাভাব, র‍্যাশ, চুলকানি, লালচে ভাব দূর করে। সার্বিক ভাবেই ত্বকের খেয়াল রাখে এই ফ্ল্যাক্স সিডস।

সবুজ রঙের পাতাজাতীয় শাকসবজি- বিভিন্ন পাতাজাতীয় শাকসবজি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভাল। এই তালিকায় পরিচিত দুই নাম পালংশাক এবং কালে। একাধিক পুষ্টিগুণ রয়েছে এই দুই শাকপাতা জাতীয় খাবারে। সবুজ শাকপাতা জাতীয় এইসব খাবারে রয়েছে ভরপুর ওমেগা থ্রি অ্যাসিড। এছাড়াও রয়েছে ভিটামিন এ, সি এবং ই। এই সব উপকরণগুলি ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

আরও পড়ুন- ভিটামিন 'ডি'- এর ঘাটতি হলে কী কী সমস্যা দেখা দিতে পারে? নিরামিষাশীরা এই ঘাটতি এড়াতে কী কী খাবার খেতে পারেন?

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget