এক্সপ্লোর

Salmonella Outbreak: কাঁচা দুধ থেকেও ছড়াতে পারে সালমোনেলা সংক্রমণ, বিপদ বেশি শিশুদের, রিপোর্ট এল আমেরিকা থেকে

Salmonella in Raw Milk: ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত আমেরিকার বেশি কিছু জায়গায় সালমোনেলার প্রকোপ দেখা যায়।

নয়াদিল্লি: কাঁচা টমেটোর পর এবার কাঁচা দুধ থেকে সালমোনেলা সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরে সিলমোহর পড়ল। সম্প্রতি ব্রিটেনে কাঁচা টমেটো থেকে অনেকের সালমোনেলায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। সাম্প্রতিক সময়ে আমেরিকায় যতজন সালমোনেলায় আক্রান্ত হন, কাঁচা দুধ থেকে তাঁদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল বলে জানা গেল এবার। (Salmonella Outbreak)

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত আমেরিকার বেশি কিছু জায়গায় সালমোনেলার প্রকোপ দেখা যায়। শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই কাঁচা দুধ থেকে ১৬০ জনের বেশি মানুষ সালমোনেলায় আক্রান্ত হন বলে খবর মেলে। অন্য অঙ্গরাজ্যগুলি থেকেও অনেকের অসুস্থতার খবর সামনে আসে। (Salmonella in Raw Milk:)

গত ২৪ জুলাই সেই নিয়ে Morbidity and Mortality Weekly Report প্রকাশিত হয়েছে। আমেরিকার সরকারি সংস্থা Centres for Disease Control and Prevention ওই রিপোর্টটি প্রকাশ করেছে। আর তাতেই কাঁচা দুধ থেকে সালমোনেলা সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা জানিয়েছেন গবেষকরা। 

একটি বিশেষ ব্র্যান্ডের দুধ পান করে প্রথমে ন’জন অসুস্থ হয়ে পড়েন। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ তাতেই নড়েচড়ে বসে। এর পর পর অনেকের আক্রান্ত হওয়ার খবর উঠে আসে। সাম্পতিক কালে খাবার থেকে এই মাত্রায় সংক্রমণ পড়তে দেখা যায়নি আমেরিকায়। ফলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। 

গবেষকরা জানিয়েছেন, ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৬বার সালমোনেলার প্রকোপ দেখা গিয়েছে, যার সঙ্গে কাঁচা দুধের সংযোগ উঠে আসে। কিন্তু সংক্রমিতের সংখ্যা ছিল ২-৩৩। কিন্তু গত বছর উত্তরোত্তর বৃদ্ধি পায় সংক্রমণ। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের প্রকোপ বেশি ছিল। তাই কাঁচা দুধ পান করায় কতটা ঝুঁকি,তা নিয়ে মানুষকে সতর্ক করা উচিত বলে মত গবেষকদের। তাঁরা জানিয়েছেন, শুধু সালমোনেলাই নয়, কাঁচা দুধ থেকে বার্ড ফ্লু-র ভাইরাসও ছড়াতে পারে। 

আমেরিকায় সাম্প্রতিক সালমোনেলা প্রকোপে কাঁচা দুধ থেকে ১৭১ জন সালমোনেলায় আক্রান্ত হন।  এর মধ্যে ক্যালিফোর্নিয়ার বাসিন্দার সংখ্যাই ১৫৯। আরও ১২ জনের শরীরে সংক্রমণ বাসা বেঁধেছে বলে সন্দেহ। ক্যালিফোর্নিয়া ছাড়াও নিউ মেক্সিকো, পেনসিলভ্যানিয়া, টেক্সাস, ওয়াশিংটন স্টেটেও সংক্রমণ ছড়ায়। আক্রান্তের মধ্য়ে পাঁচ বছর বয়সি শিশুর সংখ্য়া ছিল ৬৬, পাঁচ থেকে ১২ বছর বয়সি ৪০, অনূর্ধ্ব ১৮ ছিল ১৩ জন। অর্থাৎ মোট আক্রান্তের ৭০ শতাংশই হ. শিশু নইলে কিশোর-কিশোরী। তবে মৃত্যুর খবর সামনে আসেনি কারও। কাঁচা দুধ পান নিয়ে সকলকে সতর্ক করছে প্রশাসন।

সালমোনেলা এমন একটি ব্যাকটিরিয়া ঘটিত সংক্রমণ। খামারে পালিত পশুদের থেকে এই সংক্রমণ ছড়ায়। মাংস, ডিম, পোলট্রি সামগ্রী থেকে সালমোনেলা হতে পারে।  এক্ষেত্রে রোগীর গায়ে জ্বর আসে।  সাধারণ ভাবে কয়েক দিনে অসুস্থতা কেটে যায়। তবে কিছু ক্ষেত্রে রোগ জটিল হয়ে ওঠে এবং তা থেকে মৃত্যুও হতে পারে। সালমোনেলার উপসর্গ দেখা দিতে সময় লাগতে পারে ১২ থেকে ৭২ ঘণ্টা। রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেয় এই সংক্রমণ। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্য়ে ঝুঁকি বেশি। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget