এক্সপ্লোর

Fat Loss : বাগে আসছে না মেদ ? এই ভুলগুলো করছেন কি

Fat Loss Tips : পরিমিত জীবনযাপন আর কিছু নিয়ম পালন। মেদকে হারানোর যে লড়াই চলছে, তা সফল করতে মানতেই হবে।

কলকাতা : দিনরাত এক করে শরীরের অতিরিক্ত মেদ ঝরানোর (Fat Loss Journey) জন্য কী নাই করছেন। ওজন কমিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হওয়ার জন্য ছেড়়েছেন অনেক কিছু। কিন্তু, দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যেন মনে সুখ পাচ্ছেন না। না, মনে তো হচ্ছে না মোটা পেটের চর্বিটা (Fat) কমছে। এত যে ব্যায়াম-ট্যায়াম, কোনও কাজেই কি লাগছে না ! তাহলে উপায় ? আচ্ছা, আপনার এই যে ফ্যাট-লস জার্নি, ভেবে দেখেছেন তাতে কোথাও কোনও খামতি থেকে যাচ্ছে না তো ? এমন কিছু ভুল করে ফেলছেন না তো, যাতে করে আপনার সব চেষ্টায় জল ঢালা হয়ে যাচ্ছে ? এই প্রতিবেদনে আলোচনায় থাকবে তেমনই কিছু ভুল-ত্রুটি। অজান্তেই হয়তো এমন কিছু ভুল করে ফেলছেন, যার ফলে ওজন কমানোর (Weight Loss), চর্বি কমানোর, মেদ ঝরানোর লড়াইয়ে পড়ছে বাধা। আর কাঙ্খিত চেহারা আর তরতাজা মানসিক ভাবটা পেয়ে ওঠা হচ্ছে না। আই এ এন এস লাইফ-কে নিউট্রিশনিস্ট নিকি সাগর জানিয়েছেন তেমনই কিছু ভুল-ত্রুটির কথা, যা পড়ে দেখলে উপকার হতে পারে আপনার। 

চর্বি না কমার সম্ভাব্য কারণ

  • কম ঘুমোচ্ছেন ? 
  • জল কম খাচ্ছেন ?
  • অতিরিক্ত শারীরিক কসরত করছেন ?

ভুল-ত্রুটি

অপর্যাপ্ত ঘুম : পর্যাপ্ত ঘুমের ব্যাপারে অনেকেই হয়তো অবহেলা করে থাকেন। ঘুম ভাল হলে, শরীর প্রয়োজনীয় শক্তি জোগাড় করে নেয় আর চনমনে রাখে শরীর। ফুরফুরে থাকে মন। কাজে মন বসে। কিন্তু ঘুম কম হলে, শরীরেও প্রভাব পড়ে তার।  কাজে মন লাগে না। শরীর সায় দেয় না। তাই ছয় থেকে আট ঘণ্টা ঘুম অবশ্য প্রয়োজন। চর্বিকে চটপট হারাতে হলে ঘুমোতেই হবে।

অতিরিক্ত শারীরিক কসরত (Excessive exercising) : বিশেষজ্ঞরা বলেন, কোনও ক্ষেত্রেই অতিরিক্ত কিছু ভাল নয়। আর এক্ষেত্রেও প্রযোজ্য এই পরামর্শ। তাই, ওজন কমাতে গেলে শারীরিক কসরত তো করতেই হবে। কিন্তু, এটা যেন মাথায় থাকে তা প্রয়োজনের অতিরিক্ত যেন না হয়ে যায়। পাশাপাশি সহজ-সরল জীবনধারাও পালনীয়। পরিমিত ও স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, প্যাকেটজাত খাবারকে গুডবাই বলা আর পর্যাপ্ত ঘুম - জীবনধারার এই তিন মন্ত্র মেনে চললে কাজ হবে অনেকটা। শুধু ঘণ্টার পর ঘণ্টা শারীরিক কসরতে কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে না।

Fat Loss : বাগে আসছে না মেদ ? এই ভুলগুলো করছেন কি

ছবিটি প্রতীকী 

অন্যান্য কারণ 

এছাড়াও খাবার খাওয়ার সময় পালটালে (Skipping on meals) বা অভ্যাস বদলালে হিতে বিপরীত হবে। ওজন বেড়ে যাবে অহেতুক। না খেলে ওজন কমবে এই ধারণা ভুল। নির্দিষ্ট সময় মেনে পরিমিত আহার মেদ ঝরানোর লড়াইয়ে সঙ্গ দেবে আপনাকে। অন্যদিকে, শরীরে জলের ঘাটতিও (Low water intake) দেহে চর্বি বাড়ার আরেক কারণ। পর্যাপ্ত জল পান শরীরের ওজনে ভারসাম্য রাখতে সাহায্য করে। জল এনার্জির মাত্রা ঠিক রাখে। পেশি শক্তি বাড়ায় এবং হজমে সহায়তা করে। শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গের কাজ ঠিক রাখে পর্যাপ্ত জল পান। সঠিক সময়ে খাবার খাওয়া আর জলপানের পাশাপাশি, মেদ কমাতে আরেকটি জিনিসের উপরও নজর দিতে হবে। এড়িয়ে চলতে হবে প্যাকেটজাত খাবারের (Packaged foods) ব্যবহার। এইধরনের বেশিরভাগ খাবারে থাকে অতিরিক্ত নুন, চিনি এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান যা আপনার শরীরে মেদ বাড়িয়ে দিতে সাহায্য করবে। তাই বিশেষজ্ঞরা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলতে পরামর্শ দেন। অতএব, পথচলতি খিদে পেলে প্যাকেটজাত খাবারের দিকে না গিয়ে কামড় দিন ফলে বা মুখে দিন ড্রাই ফ্রুটস। উপকার।

আরও পড়ুন : মাইগ্রেনের কোনও চিকিৎসা নেই ?

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget