এক্সপ্লোর

Health Tips: সারাদিন এসিতে থাকেন? কী প্রভাব পড়ছে শরীরে?

Side Effect of Air Conditioner: সারাক্ষণ এসির মধ্যে থাকার ফলে শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে।

কলকাতা: গরমের হাত থেকে বাঁচতে আমরা ক্রমশ এসির (Air Conditioner) উপর নির্ভরশীল হয়ে পড়ছি। কিন্তু এই যে সাময়িক গরমের হাত থেকে বাঁচতে আমরা এসির (AC) সাহায্য নিচ্ছি, তাতে আমাদের শরীরে কী প্রভাব পড়ছে জানা আছে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতে কিংবা অপিসে সারাক্ষণই এসির মধ্যে থাকাটা আজকের দিনে খুব স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। কিন্তু সারাক্ষণ এসির মধ্যে থাকার ফলে শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। কারণ হিসেবে তাঁদের মত, এসির অনেক খারাপ দিক রয়েছে। সাময়িক গরমের দাবদাহ থেকে দ্রুত রেহাই পেতে আমরা এসির ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়িয়ে নিচ্ছি। কিন্তু আদতে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছি। কী কী ক্ষতি হতে পারে এসি থেকে?

সারাক্ষণ এসিতে থাকলে যে ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে-

১) বিশেষজ্ঞরা জানাচ্ছএন, রাস্তায় রোদে গরমে প্রচুর ঘোরাঘুরি করে ঘেমে-নেয়ে এসি ঘরে গিয়ে ঢুকলেন। ফলে আপনার শরীরের তাপমাত্রা তখন একরকম রয়েছে এবং তার সঙ্গে আপনি ঘেমে রয়েছেন। সেই সময়ে যদি আপনি এসি ঘরে গিয়ে বসেন, তাহলে হঠাৎ করে আপনার শরীরের তাপমাত্র কমে যাচ্ছে। এবং তার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে আপনার হৃদপিণ্ডে। আপনার হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণে।

২) সারাদিন এসিতে থাকলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, ত্বকের বিভিন্ন অসুখও হতে পারে এর ফলে।

আরও পড়ুন - Hilsa Fish: রোজ ইলিশ মাছ খাচ্ছেন? জানেন কী হতে পারে?

৩) এসিতে থাকার ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, হাঁপানি কিংবা আরও নানা শ্বাসের সমস্যা হতে পারে এর ফলে।

৪) বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সমীক্ষা এবং গবেষণায় দেখা গিয়েছে, বেশিরভাগ সময়ে এসি থাকা মানুষরা মাথা যন্ত্রণা এবং অবসাদে ভোগেন।

৫) চোখের সমস্যা বেড়ে যেতে পারে এসিতে থাকার ফলে। ক্ষতিকর প্রভাব পড়তে পারে দৃষ্টিশক্তিতেও।

৬) স্নায়ুর সমস্যা, আর্থরাইটিস, রক্তচাপের সমস্যা বাড়িয়ে দেয় এসি।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
New COVID Cases: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
Tata Memorial Centre: ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget