এক্সপ্লোর

Arthritis and High BP remedy: আর্থ্রাইটিস আর রক্তচাপের চোখ রাঙানি কমাচ্ছে ৩০ মিনিটের ছোট্ট কাজ !

Walking in Arthritis and High BP: আর্থ্রাইটিস, রক্তচাপের মতো রোগগুলিতে এখন অনেকেই ভোগেন। এই রোগ থেকে মৃত্যুর আশঙ্কা কমিয়ে দিতে পারে ৩০ মিনিটের ছোট্ট এক কাজ।

কলকাতা: রক্তচাপের সমস্যায় ভুগছেন? আবার শীত পড়তেই চাগাড় দিয়েছে গাঁটের ব্যথা? এই সবই কমিয়ে দিতে পারে মিনিট তিরিশেকের একটি ছোট্ট কাজ। আর সেই কাজ হল হাঁটাহাঁটি। কোনওরকম উটকো দাবি নয়। বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া হাতে গরম প্রমাণ এমনটাই বলছে এবার। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, উচ্চ রক্তচাপ ও রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের রয়েছে, ৩০ মিনিট হাঁটলেই তারা উপকার পাচ্ছেন। উল্লেখজনকভাবে কমছে তাদের রক্তচাপ। খুব ব্যস্ততা নিয়ে হোক বা ব্যস্ততা ছাড়াই, এই হাঁটাই উপকার দিচ্ছে মহিলাদের।

রিউমাটয়েড আর্থ্রাইটিস কী? 

গবেষণার ফলাফল সম্পর্কে বিস্তারিত জানার আগে এই রোগটির ব্যাপারে বিশদে জেনে নেওয়া দরকার। রিউমাটয়েড আর্থ্রাইটিস আদতে একটি অটোইমিউন রোগ। অটোইমিউন রোগের অর্থ যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের বিপদের কারণ হয়ে ওঠে। অনেকটা ঘরশত্রু বিভীষণ বলতে যা বোঝায়। এই রোগে আক্রান্ত অংশ ফুলে ওঠে, চলাফেরা করতে কষ্ট হয়। কিছু ক্ষেত্রে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন অনেকে। ঘটনাচক্রে একাধিক গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের মধ্যে আর্থ্রাইটিস বেশি সংখ্যায় দেখা যায়। এই পরীক্ষানিরীক্ষাটিও তাদের নিয়েই করা হয়েছে।

গোদের উপর বিষফোঁড়া

একেই ভোগাচ্ছে আর্থ্রাইটিসের ব্যথা। তার সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো উচ্চ রক্তচাপের সমস্যাতেও অনেকে ভোগেন। বিজ্ঞানীদের মতে, যারা এই পরিস্থিতিতে রয়েছেন, তাদের কার্ডিয়োভাসকুলার অর্থাৎ হার্টের রোগে মৃত্যুর আশঙ্কা বেশি। সাধারণ রোগীদের জোড়া রোগে আক্রান্তদের মৃত্যুর আশঙ্কা ৫০ শতাংশ বেশি।

এই পরীক্ষানিরীক্ষার অন্যতম কান্ডারি সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষক তিয়াগো পেকানহা সংবাদমাধ্যমকে জানান, তিরিশ মিনিটের হাঁটাহাঁটি রক্তচাপ বাড়ায়নি বরং কমিয়ে দিয়েছে। ২৪ ঘন্টা ধরে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। এই পরীক্ষার সাফল্য হাঁটারই ‘জয়গান’ গেয়েছে বলে দাবি তিয়াগোর।

কী দেখা গিয়েছে পরীক্ষায়?

পরীক্ষার ফলাফল সংবাদমাধ্যমকে বিস্তারিত জানান তিয়াগো। রক্তচাপ বা প্রেশার মাপার সময় দুটো মাপ দেখা হয়। এর মধ্যে একটি হল ডায়াস্টোলিক প্রেশার যেটি আদতে উপরের মাপ। অন্যটি হল সিস্টোলিক প্রেশার। যেটি নিচের ঘরের মাপ। তাঁর কথায়, ২৪ ঘন্টা ধরে পর্যবেক্ষণ করা হয়েছে অংশগ্রহণকারীদের। তাদের সিস্টোলিক প্রেশার  ৫ এমএমএইচডজি কমে গিয়েছে। এই ৫ ধাপ কমে যাওয়াটাই অনেকটা উপকার বলে জানাচ্ছেন গবেষক। কারণ এতে স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা ১৪ শতাংশ কমে যায়। পাশাপাশি হার্টের রোগে মৃত্যুর আশঙ্কাও ৯ শতাংশ কম হয়।

আরও পড়ুন: Disease X: ‘ডিজিজ এক্স’ নিয়ে আতঙ্কে বিজ্ঞানীরা ! এ রোগ কি করোনার থেকেও ভয়ঙ্কর ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget