এক্সপ্লোর

Colon Cancer: কোলন ক্যানসারের বাসা বাঁধার আগেই জানান দেবে ‘সুইচ’! মিলল বড় খোঁজ

Colon Cancer Prevention: কোলন ক্যানসার নিয়ে আর ভয় পেতে হবে না। একটি বিশেষ কায়দায় জানা যাবে শরীরে মারণরোগ বাসা বাঁধবে কি না।

কলকাতা: আধুনিক জীবনযাপনের সঙ্গে অনেকটাই জড়িয়ে গিয়েছে ক্যানসারের ঝুঁকি‌। বর্তমানে একে লাইফস্টাইল ডিজিজ বলা হয়‌। চিকিৎসকদের কথায়, বেশ কিছু ক্যানসারের মধ্যে কোলন ক্যানসারের হারও বাড়ছে। তবে এই মারণরোগের সঙ্গে লড়াইয়ের সহজ উপায় খুঁজে পাওয়া গেল এবার। অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের চেষ্টায় তা সম্ভব হয়েছে। 

কীসের খোঁজ পেলেন বিজ্ঞানীরা ?

Ku70 নামের একটি বিশেষ প্রোটিনের খোঁজ পেয়েছেন অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ওই প্রোটিনটি একটি সুইচের মতো কাজ করে। এই সুইচ কোশের ডিএনএ-কে অন বা অফ করে দিতে পারে।

কীভাবে ক্যানসার ঠেকায় এই প্রোটিন ?

নয়া আবিষ্কৃত প্রোটিনটি নষ্ট হয়ে যাওয়া ডিএনএ-কে চিনে বার করতে পারে। তার পর সেই ডিএনএ-কে নিস্ক্রিয় করে দেয়। অথবা নষ্টও করে দিতে পারে। এর ফলে কোলন ক্যানসারের আশঙ্কা অনেকটাই কমে। 

নষ্ট হওয়া DNA কেন ঝুঁকি বাড়ায় ?

বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, ক্যানসারের মূল কারণ এই নষ্ট হওয়া ডিএনএ। এটিই কোশকে ক্যানসারাস করে তোলে। এই ডিএনএকে খুঁজে বার করে নষ্ট করে দিতে পারলেই মারণরোগ এড়ানো যায়‌‌। ফলে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়।

শরীরেই থাকে এই প্রোটিন ! 

প্রসঙ্গত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজ্ঞানী সি মিং ম্যান বলেন এই প্রোটিন আমাদের শরীরেই থাকে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার অংশ এই বিশেষ প্রোটিন। তবে তার পরিমাণ কতটা রয়েছে, তা দেখা জরুরি। কারণ এর পরিমাণ কম হলে রোগের ঝুঁকি বেড়ে যাবে। তাই একজনের কোলন ক্যানসারের ঝুঁকি কতটা রয়েছে তা জানতে Ku70 প্রোটিনের পরীক্ষা করা জরুরি। সেটার পরিমাণই বলে দেবে ক্যানসারের ঝুঁকি!

কোলন ক্যানসার কেন ভয়ের ?

কোলন ক্যানসার সারিয়ে তোলা সম্ভব। তবে সেটি সঠিক সময়ে ধরা পড়া জরুরি। সিডিসি-এর একটি পরিসংখ্যান বলছে, ২০২০ সালে আমেরিকায় ১২৬,২৪০ জন কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন।‌ এর মধ্যে সেই বছরই মৃত্যু হয়েছিল ৫১,৮৬৯ জনের। 

অন্য এক গবেষক অবিনাশ পান্ডে সংবাদ মাধ্যমকে বলেন, Ku70 প্রোটিনটি শরীরের মধ্যে নজরদারির কাজ চালায়‌। নজরদারির সময় কোনও নষ্ট ডিএনএ দেখলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। নষ্ট ডিএনএ-এর কোশ ধীরে ধীরে সংখ্যায় বাড়তে শুরু করে। এর ফলে ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়ে। গবেষকদের কথায়, বাওয়েল অর্থাৎ কোলন ক্যানসার ঠেকাতে হলে এই বিশেষ প্রোটিনটির পরিমাণ পরীক্ষা করা জরুরি।‌

আরও পড়ুন - Chicken Bone Marrow: মুরগির হাড় চিবিয়ে মজ্জা খেতে ভাল লাগে ? এতে শরীরের কতটা লাভ

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget