এক্সপ্লোর

Wrinkles: কোন কোন বদঅভ্যাসের কারণে ত্বকে বলিরেখা দেখা দিচ্ছে?

Skin Care Tips: লাইফস্টাইলের নানা ভুলের কারণেও ত্বকে বলিরেখার সমস্যা দেখা দিতে পারে। রোজকার করা কোন কোন ভুলের কারণে ত্বকে বলিরেখা দেখা দেয়, সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: ত্বক (Skin) অনুযায়ী নানা সমস্যা দেখা দেয়। তৈলাক্ত ত্বকের (Oily Skin) একরকম সমস্যা, শুষ্ক ত্বকের এরকম। আর সেনসিটিভ ত্বকের একরকম সমস্যা দেখা দেয়। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বয়স যত বাড়তে থাকে, ততই ত্বকে বলিরেখার সমস্যা দেখা দিতে পারে। এটা খুবই সাধারণ একটা সমস্যা আজকের দিনে। কিন্তু জানেন কি, শুধুই বয়সের কারণে নয়। বরং, আমাদের লাইফস্টাইলের নানা ভুলের কারণেও ত্বকে বলিরেখার সমস্যা দেখা দিতে পারে। রোজকার করা কোন কোন ভুলের কারণে ত্বকে বলিরেখা (Wrinkles) দেখা দেয়, সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ত্বকে বলিরেখা দেখা দেওয়ার কারণ-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বক সুস্থ রাখতে প্রতিদিন ত্বকের সঠিক পরিচর্যা জরুরি। ক্লিনজিং, টোনিং, স্ক্রাবিংয়ের সঙ্গে সঙ্গে প্রতিদিন ময়শ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। তবেই ত্বক কোমল এবং নানা ক্ষতি মুক্ত থাকে। কিন্তু বহু সময়ই ত্বকের সমস্ত পরিচর্যা করলেও ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলে যান। এর ফলে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। আর এর ফলেই দেখা দেয় বলিরেখার সমস্যা। বিশেষজ্ঞদের মতে, চোখের চারপাশে সবথেকে বেশি বলিরেখার সমস্যা দেখা দেয়।

২. অত্যধিক পরিমাণে রোদের মধ্যে থাকার কারণে বলিরেখার সমস্যা দেখা দেয়। বহু মানুষকেই সারাদিনে অনেকটা সময় সূর্যের আলোর মধ্যে থাকতে হয়। সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে ত্বকে বলিরেখা দেখা দেয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই সমস্যা প্রতিরোধ করতে রোদে বেরলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা দরকার।

আরও পড়ুন - Almonds: কীভাবে খাবারের তালিকায় যোগ করবেন আমন্ড বাদাম?

৩. ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর আমাদের সকলেরই জানা। কিন্তু তারপরও বহু মানুষ ধূমপানের মতো অভ্যাসের বশবর্তী হয়ে থাকেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ধূমপান যেমন স্বাস্থ্যের নানা ক্ষতি করে। তেমনই ত্বকেরও মারাত্মক ক্ষতি করে। অত্যধিক পরিমাণে ধূমপানের ফলে বলিরেখার সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে অকালে বয়সের ছাপ পড়ে যায়।

৪. রোজকার খাবারের তালিকায় পুষ্টিকর খাবার না থাকার কারণেও বলিরেখা দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার। তার সঙ্গে তেল মশলা, ভাজাভুজি জাতীয় খাবার ত্যাগ করে টাটকা ফল ও শাক সব্জি রাখতে হবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget