এক্সপ্লোর

Over Exfoliated Skin: বেশি স্ক্রাব করার ফলে নষ্ট হয়ে যাচ্ছে ত্বক, সমাধান রয়েছে ঘরোয়া উপায়েই

Skin Care: ওভার এক্সফোলিয়েড স্কিনের ক্ষেত্রে কী কী সমস্যা দেখা যায়? এইসব সমস্যা দূর করার জন্য কী কী করতে হবে, সেটাই দেখে নিন।

Skin Care Tips: ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলার (Skin Exfoliation) জন্য অনেকেই নিয়মিত ভাবে স্ক্রাব (Srub) ব্যবহার করে থাকেন। একেই বলা হয় স্কিন এক্সফোলিয়েশন। মূলত ফেস বা বডি স্ক্রাবের সাহায্যে ত্বকের মরা কোষ সরিয়ে ফেলা হলে ত্বকের জেল্লা ফিরে আসে। তার পাশাপাশি ত্বক মোলায়েমও হয়। তবে যদি স্ক্রাবের ব্যবহার বেশি হয়ে যায়, তাহলে স্কিন এক্সফোলিয়েশন বেশি মাত্রায় (Over Skin Exfoliation) হয়ে যায়, যা ত্বকের পক্ষে মঙ্গলজনক নয়। যদি কোনও ভাবে ত্বকে বেশিমাত্রায় এক্সফোলিয়েশন হয়ে যায় তাহলে কীভাবে ত্বকের যত্ন করবেন, তা দেখে নিন একনজরে। 

ক্লেনজার- ওভার এক্সফোলিয়েটেড ত্বকের ক্ষেত্রে মুখ পরিষ্কার করার জন্য হাল্কা ধরনের ক্লেনজার ব্যবহার করা প্রয়োজন। যেসব ক্লেনজার ত্বকে লাগালে বেশি ফেনা হবে না সেগুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ওয়াটার বেসড বা জেল বেসড ক্লেনজার ব্যবহার করতে পারেন। হাল্কা ধরনের ক্লেনজার ব্যবহার করলে ওভার এক্সফোলিয়েড ত্বকের ক্ষয়ক্ষতি তুলনায় কম হবে। ওভার এক্সফোলিয়েটেড স্কিন থাকলে অবশ্যই তুলোয় করে ক্লেনজার নিয়ে তা আলতো হাতে মুখে লাগাতে হবে। নাহলে ত্বকের ক্ষতি হতে পারে। 

সানস্ক্রিন- এমনিতেই ত্বকের যত্নের ক্ষেত্রে সানস্ক্রিন লাগানো খুবই প্রয়োজনীয়। তার মধ্যে ত্বক যদি হয় অতিরিক্ত এক্সফোলিয়েড তাহলে অতি অবশ্যই বাড়ির বাইরে বেরনোর আগে ভাল করে সানস্ক্রিন মেখে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রেও ওয়াটার বা জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তার ফলে উপকার বেশি হবে। রোদের তাপে ত্বকের যা যা ক্ষতি হওয়া সম্ভব সেগুলো এড়ানো যাবে। এর পাশাপাশি সান ট্যান এড়াতে পারবেন। তাই ওভার এক্সফোলিয়েটেড ত্বকের ক্ষেত্রে সানস্ক্রিন হোক নিত্যসঙ্গী। 

অ্যালোভেরা জেল- ত্বকের হাজার সমস্যার সমাধান হয় এই অ্যালোভেরা জেলের সাহায্যে। এর মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ, যা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- র‍্যাশ, জ্বালাভাব, কালচে দাগছোপ দূর করে। ত্বকের ধরন আরও ভাল করতেও কাজে লাগে অ্যালোভেরা জেল। 

বরফের টুকরো- স্কিন অতিরিক্ত পরিমাণে এক্সফোলিয়েটেড হয়ে গেলে মুখ পরিষ্কারের পর আইস ম্যাসাজ করতে পারেন। এক্ষেত্রে শুধু বরফের টুকরো নিয়ে মুখে ঘষলেই হবে। বিশেষ করে ত্বকের যেসমস্ত অংশে র‍্যাশ হয়েছে বা অ্যালার্জি দেখা দিয়েছে কিংবা সান বার্ন বা সান ট্যান হয়েছে,সেখানে এই বরফের টুকরো ঘষে ম্যাসাজ করলে উপকার পাবেন। বিশেষ করে দূর হবে ত্বকের জ্বালাভাব। 

আরও পড়ুন- অতিরিক্ত মেদ ঝরাতে কড়া ডায়েট, মেনুতে রাখুন প্রোটিনে ভরপুর এই স্ন্যাকসগুলো

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?
Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget