এক্সপ্লোর

Weight Loss Tips: জিমে যেতে হবে না, প্রতিদিনের জীবনযাত্রায় এই অভ্যাসগুলিই মেদ ঝরাবে দ্রুত

Weight Loss: ওজন কমানোর জন্য জিমে গিয়ে কসরতের প্রয়োজন নেই। বাড়িতে সাধারণ শরীরচর্চা, যোগাসন অভ্যাস আর সঙ্গে কিছু নিয়ম মেনে চললেই আপনার ওজন কমবে দ্রুত গতিতে। কী কী করবেন? দেখে নিন।

Weight Loss Tips: ওজন কমাতে নিয়মিত প্রচুর কসরত করছেন? জিম, যোগাসন, ফ্রি-হ্যান্ড একসারসাইজ বাদ দিচ্ছেন না কিছুই? সেই সঙ্গে চলছে কড়া ডায়েটও অর্থাৎ খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ? অথচ এত কিছু না করলেও চলবে। প্রতিদিনের জীবনযাত্রায় বেশ কয়েকটি নিয়ম মেনে চললেই হাতেনাতে ফল পাবেন আপনি। ওজন কমবে দ্রুত গতিতে। 

ওজন কমাতে দৈনন্দিন জীবনশৈলীতে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলবেন দেখে নিন 

  • প্রতিদিন সঠিক পরিমাণে জল খাওয়া প্রয়োজন। এর ফলে খাবার ঠিকভাবে হজম হবে। শরীরের ভিতর জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ অর্থাৎ টক্সিন বেরিয়ে যাবে। এছাড়াও আপনার শরীর হাইড্রেটেড থাকবে। জলের ঘাটতি হবে না, ডিহাইড্রেশনের সমস্যা দেখা যাবে না। এর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই অভ্যাস। তাই প্রতিদিন সঠিক পরিমাণে জল খাওয়া জরুরি। 
  • অসময়ে খাবার খাবেন না। অনেকক্ষণ সময় পরে পরে খাবার খাবেন না। উপোস করে আদতে ওজন কমে না। কিংবা না খেলেও আপনার ওজন কমবে না বরং বাড়বে। দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে ওজন বাড়ে। এছাড়াও দেখা দেয় গ্যাসের সমস্যা। অতএব খাবার খেতে হবে। পেট খালি রাখলে চলবে না। সকালের জলখাবার কোনওভাবেই বাদ দেবেন না। আর একসঙ্গে অনেকটা খাবার খেয়ে পেট ভর্তি করা যাবে না। ওজন নিয়ন্ত্রণে রাখার মূল মন্ত্র বারে বারে অল্প অল্প পরিমাণে খাবার খেতে হবে। 
  • জাঙ্ক ফুড, ভাজাভুজি বা ডিপ ফ্রাই করা খাবার এড়িয়ে চলুন। এগুলি অত্যধিক হারে ওজন বাড়ায়। সারাদিন আপনার পাতে এমন খাবার রাখুন যেগুলি স্বাস্থ্যকর, পেট ভরিয়ে রাখবে বেশিক্ষণ, পুষ্টির জোগান দেবে সঠিক মাত্রায় আর ওজন নিয়ন্ত্রণে রাখবে। মাঝে মাঝে স্বাদ বদল করতে অবশ্যই নিজের মনের পছন্দ মতো খাবার খাওয়া উচিত। তবে সেটা প্রতিদিনের অভ্যাস করে ফেলবেন না। তাহলেই বাড়বে ওজন। 
  • প্রতিদিন সঠিকভাবে ঘুমাতে হবে রাতে। আসলে রাতে ঘুম ঠিকভাবে না হলে অনেকেই মাঝরাতে ফ্রিজ খুলে এটা ওটা খেতে বসেন। একে বলে মিডনাইট স্ন্যাকিং। রাত জাগার অভ্যাস থাকলেও এই প্রবণতা দেখা যায়। মিডনাইট স্ন্যাকিংয়ে মনে ইচ্ছেমতো খাবার খেলে হজমশক্তির বারোটা বাজবেই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ওজন। শরীরে দেখা দেবে আরও একাধিক সমস্যা। তাই এই অভ্যাস থেকে নিজেকে বিরত রাখুন। 

আরও পড়ুন- অস্বাভাবিক ঘাম হচ্ছে, সারাদিন ঝিমাচ্ছেন, কোন রোগের ইঙ্গিত? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget