এক্সপ্লোর

Woman's Health : বয়ঃসন্ধি থেকে কোন কোন সমস্যা অবহেলা করলে বড় বিপদ মহিলাদের ?

Woman's Health : একেবারে বয়ঃসন্ধি থেকে প্রৌঢ়ত্ব পর্যন্ত, কতগুলি বিষয়ে খেয়াল না রাখলে তা অনিবার্য ভাবে বড় বিপদ ডেকে আনতে পারে।

২০২৩ এ বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগান ছিল Health For All. কিন্তু চিকিৎসকদের একাংশ মনে করছেন, এত সচেতনতা মূলক প্রচারের পরও ভারতীয় মহিলারা নিজেদের স্বাস্থ্য নিয়ে বড্ড উদাসীন। এর পিছনে কারণ কি সচেতনতার অভাব, নাকি একান্ত আর্থিক কারণেই নিজেদের অবহেলিত মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ? এই নিয়ে সমীক্ষা হয়েছে, হবেও। কিন্তু জেনে রাখা প্রয়োজন একেবারে বয়ঃসন্ধি থেকে প্রৌঢ়ত্ব পর্যন্ত, কতগুলি বিষয়ে খেয়াল না রাখলে তা অনিবার্য ভাবে বড় বিপদ ডেকে আনতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন, বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল। 

  • টিন-এজ থেকেই কতগুলি সমস্যা সম্পর্কে সচেতন হতে হবে। যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা এন্ড্রোমেট্রিওসিস জাতীয় সমস্যা দেখা দেয়। তার কিছু কিছু লক্ষণ থাকে। সেগুলির দিকে নজর রাখতে হবে। যেমন অনিয়মিত ঋতু, পিরিয়ড চলাকালীন অসহ্য যন্ত্রণা অথবা অত্যধিক ঋতুস্রাব - অস্বাভাবিক কিছু দেখলেই স্ত্রীরোগ বিশেষজ্ঞের নজরে আনতে হবে। অনেকেই এমন বলে থাকেন, ' এই বয়সে তো এমনটা হয়'। এই সব উপদেশে কান না দিলেই ভাল। কারণ এই সমস্যাগুলি পরবর্তীতে গর্ভধারণ সংক্রান্ত সমস্যা ডেকে আনে। যেমন পলিসিস্টিক ওভারি থেকে পরবর্তীতে জটিল সমস্যা দেখা যায়।
  • সেই সঙ্গে সার্ভাইক্যাল ক্যান্সার রোখার বিষয়টিও খেয়াল রাখতে হবে। চিকিৎসকের কাছে জেনে নিতে হবে এর প্রতিরোধক টিকার বিষয়ে। যা টিন এজে নিয়ে ফেলাই শ্রেয়। 
  • সেই সঙ্গে খেয়াল রাখতে হবে শরীরের ওজনের বিষয়টিও। কারণ ওবেসিটি থাকলে পলিসিস্টিক ওভারির মতো সমস্যা হয়ে থাকে। আবার পলিসিস্টিক ওভারি থাকলে ওজন বাড়ার প্রবণতা তৈরি হয়। এর থেকে ডায়াবেটিসের মতো সমস্যাও হতে পারে। 
  • আরও একটু বয়স বাড়লে জীবনে নতুন কিছু সমস্যা আসে। যেমন শারীরিত পরিশ্রম করে যায়। ফাস্ট ফুড খাওয়া বেড়ে যায়। জীবনে আসে স্ট্রেস। এর প্রভাব কিন্তু সরাসরি পড়ে শরীরে। এর থেকেও বেশ কিছু স্ত্রীরোগ হতে পারে।
  • ২০ থেকে ৩০ এর মধ্যে অনেকেই পরিকল্পনার সময় সমস্যায় পড়েন আজকাল। তার শিকড় অনেক সময়ই নিহিত থাকে বয়ঃসন্ধিকালে অবহেলায়।
  • ৪০ এর কোঠায় গিয়ে সমস্যা অন্যদিকে মোড় নেয়। মেনোপজের আগে বেশ কিছু সমস্যায় পড়েন মেয়েরা, যে সময়ে  perimenopausal সমস্যাগুলি তৈরি হয়। এই সময়ে মহিলারা নিজেরাও নিজেদের সমস্যাগুলিকে অনেক সময় বিশেষ গুরুত্ব দেন না। চিকিৎসকের কাছে যান না। কিন্তু এই সময়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ছাড়াও আরও অনেক ট্রিটমেন্ট আছে। 
  • মেনোপজের পরে অনেকরকম সমস্যা হয়। তবে ভারতীয় মহিলাদের মধ্যে লক্ষণীয় হারে বাড়ে অস্টিওপোরেসিস। ভারতীয় মহিলাদের মধ্যে অ্যানিমিয়া, প্রোটিনের ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি তো থাকেই, তাই অস্টিওপোরেসিসের সমস্যা বাড়ে। 
  • মেনোপজের পরে হৃদরোগের সমস্যাও বাড়ে। তাই হার্টের কোনও সমস্য়াকেই অবহেলা করা যাবে না। 
  • এছাড়া প্রতিবছর ভয়ঙ্কর হারে বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের কেস। ৪০ বছরের পর থেকে প্রতিদিন নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করার পাশাপাশি প্রতিবছর একটা করে ম্যামোগ্রাফি করা প্রয়োজন। মনে রাখতে হবে, যত তাড়াতাড়ি রোগ নির্ণয় হবে, তত তাড়াতাড়ি নিরাময় হবে। 
  • এছাড়াও ভারতীয় মহিলাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা, ভিটামিন ডি-এর ঘাটতি, প্রোটিনের ঘাটতি, ইত্যাদি দিকেও নজর রাখতে হবে।  

 

চিকিৎসক রুদ্রজিৎ পাল
চিকিৎসক রুদ্রজিৎ পাল

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget