এক্সপ্লোর

World Hypertension Day 2024: রক্তচাপ মাপার সময় এই ভুলগুলি হচ্ছে না তো ?

Common Mistakes While Measuring Blood Pressure: রক্তচাপ মাপার সময় আমরা বেশ কিছু ভুল করে থাকি। এই ভুলের জেরে রিডিং সাধারণের তুলনায় বেশি আসতে পারে।

World Hypertension Day 2024: বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আগামী ১৭ মে। উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা বাড়াতে পালন করা হয় এই দিনটি। ২০০৫ সালে প্রথম এই দিনটি পালন করা শুরু হয়। ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের উদ্যোগেই শুরু হয়েছিল এই দিনটি। প্রতি বছরই নতুন নতুন থিম নিয়ে পালন করা হয় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। চলতি বছরেও এমনই একটি থিমের কথা বলা হয়েছে।

উচ্চ রক্তচাপ দিবসের থিম

সঠিকভাবে রক্তচাপ মাপুন। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন ও সুস্থ থাকুন। সঠিকভাবে রক্তচাপ মাপার এই পরামর্শ দেওয়ার কারণ রয়েছে। কারণটি হল অধিকাংশ ক্ষেত্রেই রক্তচাপ ভুল পদ্ধতিতে মাপা হয়। যার জেরে প্রকৃত মাপের থেকে অনেকটাই বেশি মাপ দেখাতে পারে। কী কী ভুল করা উচিত নয় রক্তচাপ মাপার সময় ?

রক্তচাপ মাপার সময় কোন কোন ভুল এড়াবেন ?

কথা বলা -  রক্তচাপ মাপার সময় অনেকেই কথা বলেন। ফোনে বা সামনের ব্যক্তির সঙ্গে কথা বলা এই সময় ঠিক নয়। কারণ এতে প্রেশারের মাপ বেড়ে যেতে পারে। শুধু তাই নয়। প্রেশার মাপার সময় কোনও কিছু মন দিয়ে শোনাও ঠিক নয়। এই মনোযোগের জেরেও প্রেশার ১০ পয়েন্ট বাড়তে পারে।

শুয়ে প্রেশার মাপা - শুয়ে প্রেশার মাপলে প্রেশারের রিডিং বেশি আসে। কারণ এই সময় আমাদের হৃৎপিণ্ডের অলিন্দ হাতের থেকে বেশি উচ্চতায় থাকে। আবার এই সমস্যার সুরাহা করতে হাত উপরের দিকে তুলে দিলেও প্রেশার বেশি দেখাবে। এর জন্য় হাতের নিচে একটা বালিশ রেখে হার্টের সঙ্গে হাত সমান উচ্চতায় আনতে হবে।

বসে প্রেশার মাপা - বসে প্রেশার মাপার ক্ষেত্রে কাফ সাইজ সঠিক হওয়া জরুরি। আমাদের হাতের যা বেধ, তার ৪০ শতাংশ হতে হবে কাফ সাইজ। তা না হলে প্রেশার বেশি দেখাবে।

পোশাকের উপর দিয়ে কাফ - পোশাকের উপর দিয়ে কাফ পড়লে মাপ ভুল আসার সম্ভাবনা বেশি। তাই কাফ সবসময় খালি হাতের উপর পরা উচিত। 

অ্যানালগ সিস্টেমে না মাপা -  অনেকেই এখন মেশিনে উচ্চ রক্তচাপ মাপেন। কিন্তু এতে ভুল হওয়ার আশঙ্কা বেশি। অ্যানালগ সিস্টেম অর্থাৎ পারদযুক্ত মেশিনে উচ্চ রক্তচাপ মাপলে মাপের গণ্ডগোল কম হয়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -World Hypertension Day: হাই প্রেশারে ঘন ঘন মন খারাপ আর মেজাজ গরম ? মন ভাল রাখুন এইভাবে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget