এক্সপ্লোর

Yoga: কাজের জায়গায় বসেই করুন শরীরচর্চা, দেখে নিন সহজ কিছু যোগাসনের পদ্ধতি

Health Tips: কাজের জায়গায় বসেও যে শরীরচর্চাগুলি অনায়াসে করতে পারেন, সে সম্পর্কে বিশদে জানাচ্ছেন তাঁরা।

কলকাতা: আজকের দিনে কাজের ব্যস্ততায় নিজের দিকে তাকানোর সময় থাকে না বহু মানুষের। ঘণ্টার পর ঘণ্টা কাজে ডুবে থাকতে হয়। করোনা পরিস্থিতির পর কাজের ব্যস্ততার মাত্রাটা আরও বেড়েছে। চেয়ার, টেবিলে সারাদিন বসে কাজ, কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইলের স্ক্রিনে চোখ রয়েছে সারাদিন। এর ফলে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের শরীরে। বিশেষজ্ঞরা জানান যে, হাজারো ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। নিয়মিত সঠিক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে করতে হবে শরীরচর্চা। নাহলে দেখা দিতে পারে একাধিক অসুখ। বিশেষজ্ঞদের মতে, অনেকেরই কাজের চাপের কারণে নিয়মিত শরীরচর্চা (Exercise) করার সময় থাকে না। কিন্তু এই অভ্যাস একেবারেই সঠিক নয়। কাজের জায়গায় বসেও যে শরীরচর্চাগুলি অনায়াসে করতে পারেন, সে সম্পর্কে বিশদে জানাচ্ছেন তাঁরা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত যোগাভ্যাস (Yoga) আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। এমনই কিছু যোগাসন রয়েছে, যা কাজের জায়গায় বসেও করা যায়। দেখে নেওয়া যাক সেগুলি কী কী-

১. প্রথমে চেয়ারে সোজা হয়ে বসতে হবে। এবার দুহাতের তালু একে অপরের সঙ্গে ঘষে নিন। তারপর দুহাতের তালু রাখুন চোখের পাতার উপর। উষ্ণতা অনুভব করুন। কয়েক মুহূর্ত রাখার পর হাত চোখের উপর থেকে তুলে নিন। আর চোখদুটিতে আরাম অনুভব করুন। এভাবেই ৬ থেকে ৭বার একই পদ্ধতি মেনে করতে থাকুন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সারাদিন কাজের চাপে চোখে মারাত্মক প্রভাব পড়ে। চোখের পেশিকে সচল রাখতে, চোখে রক্ত সঞ্চালন সঠিক রাখতে চোখের ব্যায়াম করা খুবই জরুরি।

২. চেয়ারে সোজা হয়ে বসুন। এবার চোখদুটিকে বড় করে খুলুন। এবার দ্রুত ১০বার পলক ফেলুন। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিন। ২০ থেকে ৩০ সেকেন্ড পর ফের একইরকমভাবে করুন। এভাবে ৫ থেকে ৬ বার এই ব্যায়াম করতে থাকুন।

আরও পড়ুন - Depression: ফল খেলে কি অবসাদ দূরে থাকে?

৩. প্রথমে ডান হাত মুঠো করুন। বাঁহাত দিয়ে ডানহাতের কব্জিটি ধরুন। এবার ডান হাতের মুঠো প্রথমে ঘড়ির কাঁটার দিকে ১০বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১০বার ঘোরাতে থাকুন। একইরকমভাবে বাঁহাতেও অভ্যাস করুন।

৪. চেয়ারে বসে থাকাকালীন দুহাত দিয়ে চেয়ারের পিছনের অংশ ধরুন। এবার সেই অবস্থাতেই তলপেট ও বুক একদিকে আস্তে আস্তে ঘোরাতে থাকুন। ফের অন্যদিকে একইরকমভাবে অভ্যাস করুন। এতে শিরদাঁড়ার জোর বাড়বে।

৫. চেয়ারে সোজা হয়ে বসে চোখ বন্ধ করে প্রাণায়ামও করতে পারেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget