এক্সপ্লোর

‘১০১ জন গ্রেফতার, একজন মুসলিমও নেই’, জানিয়ে পালঘরে সাধু হত্যায় সাম্প্রদায়িক রং না দেওয়ার আবেদন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, কিছু লোক ‘মুঙ্গেরিলাল কে হাসিন স্বপ্নে’ দেখতে মগ্ন। কিন্তু এখন রাজনীতি নয়, একসঙ্গে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময়।

মুম্বই: মহারাষ্ট্রের পালঘরে গত ১৬ এপ্রিল ২ সাধু সমেত তিনজনকে গাড়ি থেকে টেনে বের করে গণপিটুনিতে খুনের ঘটনায় এপর্যন্ত ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এদের মধ্যে একজনও মুসলিম নেই। এই তথ্য পেশ করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গণপিটুনিতে হত্যায় সাম্প্রদায়িক রং দেওয়ার অভিযোগে বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের বিরোধী শিবিরকে কাঠগড়ায় তোলেন। তাদের সাম্প্রদায়িক রাজনীতি না করার আবেদন জানান তিনি। করোনাভাইরাস সংক্রমণ রোধে সোস্যাল ডিস্ট্যান্সিং মেনে ফেসবুকের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করেন দেশমুখ। সেদিনের মর্মান্তিক, নৃশংস হিংসাত্মক ঘটনার তদন্তের দায়িত্ব মহারাষ্ট্র সিআইডিকে (ফৌজদারি তদন্ত শাখা) দেওয়ার কথা নিশ্চিত করেন তিনি। বিজেপি শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, কিছু লোক ‘মুঙ্গেরিলাল কে হাসিন স্বপ্নে’ দেখতে মগ্ন। কিন্তু এখন রাজনীতি নয়, একসঙ্গে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময়। প্রসঙ্গত, মুম্বইয়ের ১২৫ কিমি দূরে তিনজনকে লাঠি, রড, পাথরের ঘায়ে উন্মত্ত জনতার মেরে ফেলার ঘটনাটি লোক চিনতে ভুল করে ফেলার ফল হতে পারে বলে অনুমান প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সোমবার তিনিও ঘটনাটিকে সাম্প্রদায়িক চেহারা না দেওয়ার আবেদন করেন। মুখ্যমন্ত্রীর অফিস থেকে ট্যুইট করা হয়, ধর্মীয় আবেগে উসকানি দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকুন। এই হামলায় কোনও হিন্দু-মুসলিম বিবাদ বা সাম্প্রদায়িক বিষয়ই নেই। দুজন পুলিশকর্মীকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। সেদিনের ঘটনার ভাইরাল হওয়া ভয়ঙ্কর ছবিতে দেখা যাচ্ছে, তিনজনের ওপর চড়াও হচ্ছে গাডচিঞ্চালে গ্রামের মারমুখী বাসিন্দারা। তাদের হাতে রড, লাঠি, পাথর। পুলিশও পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয়। কয়েকজন পুলিশকর্মী জখম হন। আরও কিছু ভিডিওতে গ্রামবাসীদের একটি পুলিশের গাড়ির কাচ ভেঙে, সেটি ঠেলে উল্টে দিতে দেখা যাচ্ছে। নোভেল করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে চালু হওয়া লকডাউনের সুযোগ নিতে এসেছে চোরেরা, এমন গুজবের জেরেই গণপিটুনির ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। এলাকা থেকে বাচ্চা চুরির গুজবও ছড়ায় বলে দাবি করেন জেলা কালেক্টর কৈলাস শিন্ডে।

সেরা শিরোনাম

CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget