এক্সপ্লোর

সিএএ, এনআরসি-র প্রতিবাদে অবরোধ চলাকালে জলঙ্গিতে গোষ্ঠীসংঘর্ষ, মৃত ২, জখম আরও ২

আজ সকাল নটা নাগাদ জলঙ্গির সাহেবনগরে পথ অবরোধ হয়। অবরোধ চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে রয়েছে।

মুর্শিদাবাদ: সিএএ-এনআরসির প্রতিবাদে বনধ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগর। চলল গুলি-বোমাবাজি। মাঝে পড়ে মৃত্যু ২ আন্দোলনকারীর। জখম আরও কয়েকজন। ভর্তি হাসপাতালে।

এনআরসি-সিএএর বিরোধিতায় মুসলিম পার্সোনেল ল’ বোর্ডকে সমর্থন জানিয়ে বুধবার জলঙ্গির সাহেবনগর এলাকায় বনধের ডাক দেয় ‘ভারতের গণতান্ত্রিক নাগরিক মঞ্চ’ নামে একটি সংগঠন।অভিযোগ সকাল ৯টা নাগাদ তৃণমূলের জলঙ্গি উত্তর ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল পরপর গাড়িতে করে লোকজন নিয়ে এসে প্রথমে বাঁশ-লাঠি নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। মেরে ফাটিয়ে দেওয়া হয় আন্দোলনকারী আব্দুল জাব্বারের মাথা। রুখে দাঁড়ালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আন্দোলনকারীদের দিকে গুলি-বোমা ছোড়ে বলে অভিযোগ। মৃত্যু হয় ৬২ বছরের আনারুল বিশ্বাস ও বছর কুড়ির সালাউদ্দিন শেখের।এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে নয়, বোমার সপ্লিন্টারের আঘাতে মৃত্যু হয়েছে দুজনের।হাসপাতাল সূত্রের বক্তব্য, মৃতদেহে ক্ষতচিহ্ন রয়েছে। তা বুলেটের নাকি বোমার সপ্লিন্টারের ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে। এদিকে, এই ঘটনার পরই হামলাকারীদের ৮টি গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা।আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকে।তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।এরই মাঝে জখম অবস্থায় উদ্ধার করা হয় তৃণমূলের জলঙ্গি উত্তর ব্লক সভাপতির ভাই মন্টু মণ্ডল-সহ ২ জনকে। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেরা শিরোনাম

Delimitation Bill: ভূরি ভূরি প্রতিশ্রুতি সরকারের, তাও কেন ডিলিমিটেশন বিলের বিরোধিতায় I.N.D.I.A শিবির?
ভূরি ভূরি প্রতিশ্রুতি সরকারের, তাও কেন ডিলিমিটেশন বিলের বিরোধিতায় I.N.D.I.A শিবির?
Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget