এক্সপ্লোর

Train Accident: ৫১ ঘণ্টা পর চলল মালগাড়ি, উপস্থিত রেলমন্ত্রী

Odisha Train Accident: ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে, জানালেন অশ্বিনী বৈষ্ণব।

বালাশোর, ওড়িশা: বালেশ্বর ট্রেন দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর চলল মালগাড়ি। ২টি লাইনে পরিষেবা স্বাভাবিক, দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। বালেশ্বরের বাহানাগায় ডাউন লাইনে চলল ট্রেন, তারপরে আপ লাইনেও চলেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে চালানো হল মালগাড়ি। ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে, জানালেন অশ্বিনী বৈষ্ণব।

 

 

 

দুর্ঘটনার নেপথ্য কারণ নিয়ে ধন্দ রয়েইছে। মৃতের পরিসংখ্যান নিয়েও উঠছে প্রশ্ন। রবিবার বিকেল পর্যন্ত বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ২৯৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছিল (Odisha Train Accident)। কোনও কোনও সূত্র আবার ২৮৮ জনের মৃত্যু হয়েছিল বলা দাবি করে। কিন্তু রাতে সেই সংখ্যা সংশোধন করল ওড়িশা সরকার। তাদের দাবি, ২৯৫ বা ২৮৮ নয়, ট্রেন দুর্ঘটনায় ২৭৫  জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত (Odisha Death Toll)।

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে রয়েছে বহু রাজ্যের বাসিন্দা। করমণ্ডল দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে রাজ্য। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা, তার সঙ্গে আরও ৩ মাস সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। আহতদের ৫০ হাজার টাকা সাহায্য, চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যাঁরা মেন্টাল ট্রমায় আছেন, তাঁদের ১০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা। পুরনো রেল দুর্ঘটনা নিয়েও পাল্টা তোপ দেগেছে বিজেপি। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'আপনারা এখন আমাকে, নীতীশ কুমার, লালুপ্রসাদকে আক্রমণ করছেন? আপনাদের সময় বহু মানুষের মৃত্যু হয়েছে, আমরা তো কখনও বলিনি। সম্পূর্ণ গাফিলতির জন্য এই দুর্ঘটনা, সমন্বয়ের অভাব ছিল। এত মানুষের মৃত্যুর পরও ক্ষমা চাননি।'

ট্যুইট তরজা:
গতকাল একটি অডিও ক্লিপ ট্যুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে দুই ব্যক্তির মধ্যে দুর্ঘটনা-সংক্রান্ত কথোপকথন ছিল। সেই অডিও ক্লিপে নিজেদের রেল আধিকারিক বলে জানিয়েছিলেন ওই দুই ব্যক্তি। ট্যুইটে কুণাল ঘোষ দাবি করলেন, 'সিগন্যাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে।' অডিও ক্লিপে যে ২জনের কথোপকথন শোনা যাচ্ছে, তাঁদের রেলের দুই কর্তার বলে দাবি করেন কুণাল ঘোষ। পাশাপাশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটারে লেখেন, 'অডিওর সত্যতা যাচাই হয়নি।' 'তবে, বড়সড় গোলমাল আছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ' বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। তাঁর প্রশ্ন, 'তৃণমূলের মুখপাত্র কীভাবে পেলেন অডিও ক্লিপ, সেটাও তদন্তের আওতায় আনা উচিত।' তিনি আরও বলেন, 'রেলের দুই আধিকারিকের কথোপকথন তাঁরা কেউ রেকর্ড করেননি। ফোন ট্যাপ করে সেই কথোপকথন রেকর্ড করা হয়েছে, এটাও তদন্তের আওতায় রাখা উচিত।'

আরও পড়ুন- অফিসের কাজের চাপে একঘেয়ে জীবন, কীভাবে থাকবেন হাসিখুশি-প্রাণোচ্ছ্বল? রইল সহজ কিছু টিপস

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget