এক্সপ্লোর

Covid Second Wave : করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে ৭৩০ চিকিৎসকের : IMA

করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে ৭৩০ জন চিকিৎসকের। বুধবার একথা জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

নয়া দিল্লি : করোনার দ্বিতীয় ঢেউয়ে ৭৩০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার একথা জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বিহারে মৃত চিকিৎসকের সংখ্যা বেশি বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন। 

জানা গেছে, করোনায় বিহারে ১১৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে মৃত চিকিৎসকের সংখ্যা ১০৯। উত্তরপ্রদেশে ৭৯ জন, অন্ধ্রপ্রদেশে ৩৮, তেলেঙ্গানায় ৩৭ জন, কর্ণাটকে ৯ জন, কেরলে ২৪ জন এবং ওড়িশায় ৩১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ২৩ জন চিকিৎসকের প্রাণহানি হয়েছে।

এদিকে কেন্দ্রীয় সরকারের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫।   

স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন। এনিয়ে এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় কেসের সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২। দেশে এখনও পর্যন্ত মোট ২৬.১৯ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপকহারে সংক্রমণ দেখা গেছে গোটা দেশে। একসময় ৪ লক্ষর বেশি দৈনিক সংক্রমণ দেখা গেছে। ধীরে ধীরে তা কমছে। সংক্রমণ এখন অনেকটাই কমেছে। তবে, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে কয়েকটি রাজ্যে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় ধীরে ধীরে বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে। এদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে সকলকে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বিধি মেনে চলার কথা বলা হচ্ছে। তবে টিকাকরণ অবশ্যই হতে হবে। যদিও ভ্যাকসিন ডোজের অভাব থাকায় বিভিন্ন জায়গায় টিকাকরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protests: আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
Narendra Modi Facebook Video: ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
Japan Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি
ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget