এক্সপ্লোর

Ram Mandir: রামমন্দির উদ্বোধন হলে তবেই বলবেন কথা, ৩০ বছর কেন মুখবন্ধ বৃদ্ধার?

Ram Mandir Inauguration: গত ৩ দশক ধরে একটিও কথা বলেননি তিনি। অবশেষে ২২ জানুয়ারি তিনি ভঙ্গ করবেন নীরবতা।

অযোধ্যা : ২২ তারিখ রাম জন্মভূমিতে রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। সেদিকেই সকলের চোখ। সারা দেশে মেতেছে উদ্দীপনায়। বহু মানুষই নানা রকম প্রতিজ্ঞা নিয়েছেন এই দিনটির কথা মাথায় রেখে। কেউ পায়ে হেঁটে রাজ্যের পর রাজ্য পার করে যাচ্ছেন অযোধ্যায়। কেউ আবার সওয়ার হচ্ছেন সাইকেলে। তেমনই এই দিনটিতে ৩০ বছরের প্রতীক্ষার নিরসন হতে চলেছে ঝাড়খণ্ডের ৮৫ বছর বয়সী মহিলার। 

গত ৩ দশক ধরে একটিও কথা বলেননি তিনি। অবশেষে ২২ জানুয়ারি তিনি ভঙ্গ করবেন নীরবতা। এক-দু ঘণ্টা কথা বলতে না পারলেই অনেকের অস্থির অস্থির লাগে। আর এই মহিলা মুখ বন্ধ রেখেছেন ৩০ বছর। 

ওই  বৃদ্ধার পরিবারের দাবি, ১৯৯২ সালে যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেদিন থেকেই দেবী সরস্বতী প্রতিজ্ঞা করেছিলেন যে, রাম মন্দিরের উদ্বোধন হলেই তিনি মৌনতা ভঙ্গ করবেন। মন্দিরের উদ্বোধন দেখতে সোমবার রাতে ট্রেনে চেপে উত্তরপ্রদেশের অযোধ্যার উদ্দেশে রওনা হয়েছেন ধানবাদের বাসিন্দা সরস্বতী দেবী।

ধানবাদের বাসিন্দা সরস্বতী দেবী অযোধ্যায় 'মৌনি মাতা' নামে পরিচিত। তিনি সাংকেতিক ভাষার মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে এতদিন ভাবপ্রকাশ করতেন। এছাড়়া খাতায় লিখেও যোগাযোগ স্থাপন করতেন। দিনে কথা বলতেন ১ ঘণ্টার জন্য। তবে তিনি ২০২০ সালে 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেদিন থেকে তিনি সারাদিন নীরবতা পালন করে আসছেন। 

২২ জানুয়ারি সরস্বতী দেবী তাঁর নীরবতা ভাঙবেন। সরস্বতী দেবীর ছোট ছেলে হরেরাম আগরওয়াল, পিটিআইকে জানিয়েছেন, '১৯৯২ সালের ৬ ডিসেম্বরে যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, তখন থেকে আমার মা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অপেক্ষা করছেন। নীরবতার শপথ নিয়েছিলেন তিনি। মন্দিরে অভিষেকের তারিখ ঘোষণার পর থেকেই তিনি খুব খুশি।'

 বাগমারা ব্লকের ভানরার বাসিন্দা হরেরাম বলেন, 'সোমবার রাতে ধানবাদ রেলস্টেশন থেকে গঙ্গা-সুতলেজ এক্সপ্রেসে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হন তিনি। তিনি ২২ জানুয়ারি তার নীরবতা ভাঙবেন। তিনি বলেন, দেবীকে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন মহন্ত নৃত্য গোপাল দাসের শিষ্যরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি চার কন্যা সহ আট সন্তানের জননী। ১৯৮৬ সালে তাঁর স্বামী দেবকিনন্দন আগরওয়ালের মৃত্যুর পর ভগবান রামের কাছে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং বেশিরভাগ সময় তীর্থযাত্রায় কাটিয়েছেন । সরস্বতী দেবী বর্তমানে তাঁর দ্বিতীয় সন্তান নন্দলাল আগরওয়ালের সঙ্গে ধানবাদের ধাইয়াতে থাকেন। 

আরও পড়ুন: ঘনিষ্ঠতা থাকলে পুরভোটে টিকিট দেওয়া হল না কেন? জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার শঙ্কর আঢ্যর 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget