এক্সপ্লোর

কোঝিকোড়ে ১৮০ যাত্রী নিয়ে রানওয়ে থেকে পিছলে খাদে পড়ে দু'টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত ২ পাইলট সহ ১৪

এতটাই ভয়াবহতার সঙ্গে তা আছড়ে পড়ে যে বিমানটি দু'টুকরো হয়ে যায়.....

কোঝিকোড়: ভয়াবহ বিমান দুর্ঘটনা কেরলের কোঝিকোড়ে। শুক্রবার সন্ধেয় কোঝিকোড়ে করিপুর বিমানবন্দরে অবতরণ করার সময় ভিজে রানওয়েতে চাকা পিছলে গেলে উল্টে যায় দুবাই থেকে আসা বিমানটি।

টেবিলটপ বিমানবন্দরের রানওয়ে টপকে বিমানটি গিয়ে খাদে পড়ে যায়। এতটাই ভয়াবহতার সঙ্গে তা আছড়ে পড়ে যে বিমানটি দু'টুকরো হয়ে যায়। বিমানে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পাইলট দীপক বসন্ত সাঠ, সহকারী পাইলটের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন বহু যাত্রী।

তবে কোনওক্রমে বেঁচে যান শতাধিক জন যাত্রী। আহত বহু। তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে ১০ সদ্যোজাতও রয়েছে।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট "আইএক্স১৩৪৪" সন্ধে ৭টা ৪১ মিনিটে অবতরণ করে। কিন্তু, নির্ধারিত জায়গায় না থেমে তা রানওয়ের শেষ প্রান্তে চলে যায়।

সূত্রের খবর, বিমানটি যখন অবতরণ করছিল, সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। যে কারণে বিমান অবতরণে সমস্যা হয় ও বিমানটি রানওয়ে থেকে পিছলে যায় বলে অনুমান।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অবিলম্বে উদ্ধারকার্যের নির্দেশ দেন। তিনি কোঝিকোড়ের উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, এখনও বিমানের মধ্যে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। তাঁদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি জারি করে বলা হয়, বিমানে ১৭৪ যাত্রী, ১০ শিশু, ২ পাইলট ও ৫ কেবিন-ক্রু ছিলেন।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যেহেতু, বিমানটি দুবাই থেকে এসেছে, তাই এই বিষয়ে খোঁজখবর রাখছে বিদেশমন্ত্রকও।

আরব আমিরশাহিতে ভারতীয় দূতাবাসের তরফেও এই ঘটনার শোকপ্রকাশ করে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।

দুর্ঘটনা নিয়ে পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার শোকপ্রকাশ করার পাশাপাশি, সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

আরও আপডেটেড খবরের জন্য এই পেজটি রিফ্রেশ করুন...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget