এক্সপ্লোর

কাজ করছিলেন নমুনা সংগ্রহ করার পরীক্ষাগারে, করোনা ভাইরাসে আক্রান্ত হলেন চিকিৎসকই

তবে তাঁর আট মাসের সন্তান ও স্বামী সংক্রামিত হননি।

গুরুগ্রাম: করোনা ভাইরাস সংক্রমণ শুধু সাধারণ মানুষেরই হচ্ছে না, আক্রান্তদের সেবা করছেন যে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা, তাঁদের বিপদের আশঙ্কা যথেষ্ট। সেই আশঙ্কা সত্যি করেই গুরুগ্রামে আক্রান্ত হলেন এক মহিলা চিকিৎসক। তিনি একটি হাসপাতালের পরীক্ষাগারের দায়িত্ব ছিলেন। যাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছে, তাঁদের নমুনা সংগ্রহ করে ওই পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা হচ্ছিল। কিন্তু সেই কাজ করতে গিয়ে ওই চিকিৎসকই এবার আক্রান্ত হলেন। তবে তাঁর আট মাসের সন্তান ও স্বামী সংক্রামিত হননি। এই ঘটনার জেরে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সুরক্ষার উপর আরও জোর দিচ্ছে হরিয়ানার স্বাস্থ্য দফতর। হাসপাতালের কর্মী ও চিকিৎসকরা যাতে সন্দেহভাজন ব্যক্তিদের পরীক্ষা করার সময় নিজেদের সুরক্ষার জন্য যথাযথ সরঞ্জাম ব্যবহার করেন এবং সবসময় অন্যদের থেকে দূরত্ব বজায় রাখেন, সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। নমুনা সংগ্রহের পদ্ধতিতেও বদল আনা হচ্ছে। ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ‘যে মহিলা চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন, তিনি ইএনটি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতেন এবং নমুনা সংগ্রহ করে সেগুলি পরীক্ষার জন্য পাঠাতেন। তিনি কোনওভাবে সংক্রামিত হয়েছেন। তবে তাঁর পরিবারের লোকজনের মধ্যে সংক্রমণ ছড়ায়নি।’ চিফ মেডিক্যাল অফিসার যশববন্ত সিংহ পুনিয়া জানিয়েছেন, ‘যে চিকিৎসকরা হেল্প ডেস্ক বা পরীক্ষাগারে কাজ করছেন, তাঁদের কাছাকাছি কাউকে যেতে দিচ্ছি না আমরা। হেল্প ডেস্কের আশেপাশে যাতে বেশি লোক না থাকতে পারেন, সেটাও দেখা হচ্ছে। যাঁদের শরীরে উপসর্গ দেখা যাচ্ছে, শুধু তাঁদেরই এক একজন করে নমুনা সংগ্রহের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় অন্য কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। চিকিৎসকরা যাতে নিজেদের সুরক্ষার জন্য মাস্ক, গ্লাভস সহ সব ধরনের উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করেন,সেটাও নিশ্চিত করা হচ্ছে। করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, এমন ১০ চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে তাঁরাও আক্রান্ত হয়েছেন না সুস্থ আছেন।’ হরিয়ানায় শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৬ এর মধ্যে গুরুগ্রামে আক্রান্ত ১০। পানিপথের দু’জন এবং ফরিদাবাদ, পাঁচকুলা, পালওয়াল ও সোনিপথ থেকে একজন করে আক্রান্ত হয়েছেন। আইসোলেশন ও কোয়ারেন্টিন সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব অরোরা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget