এক্সপ্লোর

Noida Shooting Range: নয়ডার শ্যুটিং রেঞ্জের নামকরণ হবে ‘শ্যুটার দাদি’ চন্দ্র তোমরের নামে

গত ৩০ এপ্রিল করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন চন্দ্র তোমর। মীরাটের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। 

লখনউ: নয়ডার শ্যুটিং রেঞ্জের নামকরণ করা হবে চন্দ্র তোমরের নামে। ‘শ্যুটার দাদি’ নামে পরিচিত চন্দ্র তোমরের নামে শ্যুটিং রেঞ্জের নামকরণের ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। 
গত ৩০ এপ্রিল করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন চন্দ্র তোমর। মীরাটের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। 
এর আগে গত ২৬ এপ্রিল চন্দ্র তোমরের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছিল যে, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের লোকজন এ কথা জানিয়ে বলেছিলেন, শ্বাসকষ্ট সংক্রান্ত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
চন্দ্র তোমরের প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। অনেক তারকাই চন্দ্র তোমরের প্রয়াণে শোকপ্রকাশ করেছিলেন। বাঘপতের জোহরি গ্রামের বাসিন্দা চন্দ্র তোমর রাজ্য ও জাতীয় পর্যায়ে অনেক মেডেল জিতেছিলেন। 
২০১৯-এ মুক্তিপ্রাপ্ত ষাঁড় কি আঁখ সিনেমায় শার্পশ্যুটার চন্দ্র ও তাঁর বউদি প্রকাশি-র জীবনের কাহিনী তুলে ধরা হয়েছিল। তাঁরা শ্যুট শিখেছিলেন ৬০ বছর বয়সে। পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে শ্যুটিং জগতে নিজেদের পরিচিত গড়ে তুলেছিলেন তাঁরা। সিনেমায় দেখা গিয়েছিল মুক্কাবাজ সিনেমার অভিনেতা বিনীত কুমার সিংহকে। পরিচালক তুষার হিরানন্দনী। 
চন্দ্র তোমর ও তাঁর বউদি ৬০-এর দশকে শ্যুটার হয়ে ওঠার অনুশীলন শুরু করেছিলেন। তিনি ৩০ টি জাতীয় চ্যাম্পিয়নশিপে জিতেছেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ শ্যুটার হিসেবে পরিচিত ছিলেন তিনি।
চন্দ্র তোমরের অসামান্য ও অনুপ্রেরণাকর সাফল্যের জন্য তাঁকে নারী শক্তি সম্মান, শ্রম শক্তি সম্মানের মতো পুরস্কারে ভূণিত করা হয়েছিল। বিগ সেলিব্রিটি চ্যালেঞ্জ, সত্যমেব জয়তে-র মতো রিয়েলিটি শো-গুলিতেও তাঁর জীবন কাহিনী দর্শকদের অনুপ্রাণিত করেছিল। এবার নয়ডার শ্যুটিং রেঞ্জ চন্দ্র তোমরের নামে রাখার সিদ্ধান্তের খবরে খুবই খুশি তাঁর পরিবারের লোকজন। তাঁরা এ জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন। 
চন্দ্র তোমরের পরিবারের লোকজনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা জেনে খুবই ভালো লাগছে। দাদির ইচ্ছে ছিল, শিশুরা খেলাধুলোয় এগিয়ে যাক। এজন্য বাড়িতেই একটি শ্যুটিং রেঞ্জ তৈরি করেছিলেন। সেখানে গ্রামের শিশুরাও প্রশিক্ষণের সুবিধা পায়। 

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget