এক্সপ্লোর

Sanjay Singh Arrested: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার AAP সাংসদ

AAP MP Arrested: ধবার সকালেই আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহের বাড়িতে তল্লাশি চালায় ইডি। বাড়িতে তল্লাশির পরে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার সাংসদকে।

নয়াদিল্লি: দিল্লির আবগারি মামলায় (Delhi liquor policy case) সাংসদ গ্রেফতার। আম আদমি পার্টির (AAP)-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বুধবার সকালেই আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহের (Sanjay Singh) বাড়িতে তল্লাশি চালায় ইডি। বাড়িতে তল্লাশির পরে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার সাংসদকে।

সঞ্জয় সিংহ তৃতীয় আপ নেতা (AAP Leader Arrested) যাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে মনীশ শিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল। তারপর গ্রেফতার হয়েছেন সত্যেন্দ্র জৈন।

এই মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এপ্রিলে তাঁকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তারপরে তাঁকে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি। 

সঞ্জয় সিংহের গ্রেফতারি নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছে তার দল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। দিল্লির মন্ত্রী এবং আপ নেতা অতিশি মারলেনা বলেন, 'আগে থেকেই পরিকল্পনা করে এই কাজ হয়েছে। ইডি আধিকারিকরা আট ঘণ্টা ধরে তাঁর বাড়ি গিয়ে বসে রইলেন। তারপর গ্রেফতার করলেন। প্রধানমন্ত্রীও জানেন, আগামী যে ৪টি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে কিংবা ২০২৪ সালে লোকসভা নির্বাচন তাতে বিজেপিকে ছুড়ে ফেলবে সাধারণ মানুষ।' দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও (Arvind Kejriwal) দাবি, সঞ্জয় সিংহের বাড়িতে কিছু পাওয়া যায়নি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে তাঁর দাবি।

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আপ নেতা সঞ্জয় সিংহের মা বলেন, 'আমার ছেলে নির্দোষ। কোনও নির্দোষ ব্যক্তিকে এভাবে গ্রেফতার করা খুব অন্যায়। আমার ছেলে সততার সঙ্গে কাজ করে।' 

আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ গ্রেফতারির ঘটনায় এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি (BJP) সাংসদ রাজ্যবর্ধন সিংহ রাঠৌর বলেছেন, 'বিজেপি স্পষ্ট বলেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে। নাম আম আদমি- কিন্তু কাজ করে খাস আদমির জন্য়।'

আবগারি লাইসেন্স সংক্রান্ত যে আইন এনেছিল দিল্লির রাজ্য সরকার। সেটি ২০২১ সালের ১৭ নভেম্বর আনা হয়েছিল। তারপরেই এই আইন নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। প্রবল সমালোচনার মুখে ২০২২ সালের সেপ্টেম্বরে ওই আইন বাতিল করে দেওয়া হয়। 

আরও পড়ুন: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, বানভাসি রাস্তাঘাট, কোথায় কোন রাস্তা বন্ধ, কোন পথই বা খোলা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্র
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্র
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget