এক্সপ্লোর

অমিত শাহের পর বীরভূমে বিজেপি সভাপতি জেপি নাড্ডা

কিছুদিন আগেই বীরভূম গিয়েছিলেন অমিত শাহ। বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বোলপুরে রোড শো করেছিলেন। তাতে ব্যাপক জনা সমাগমও হয়।

কলকাতা: আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন জেপি নাড্ডা। সূত্রের খবর, ৯ জানুয়ারি রাজ্যে আসছেন তিনি। এবার তাঁর গন্তব্য বীরভূম। রোড শো করার পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সভাপতি।

কিছুদিন আগেই বীরভূম গিয়েছিলেন অমিত শাহ। বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বোলপুরে রোড শো করেছিলেন। তাতে ব্যাপক জনা সমাগমও হয়। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাউল বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজও সেরেছিলেন তিনি। অমিত শাহের এই সফরের পরেই বোলপুরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক উত্তাপের এই আবহে ফের রাজ্যে আসতে চলেছেন জে পি নাড্ডা। কেন্দ্রীয় নেতা মন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই বেছে নিচ্ছেন বীরভূমকে। বিধানসভার ভোটের আগে প্রশ্ন উঠছে কেন বারবার সফর সূচির তালিকায় প্রথমে নাম বীরভূমের? যদিও এখনও এই সফর নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় সভাপতির সম্ভাব্য বঙ্গ সফর ৮ এবং ৯ জানুয়ারি। কোথায় রোড শো হবে সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আদৌ রোড শো হবে কি না তাও ঠিক হয়নি। তবে আজকের মধ্যে সফর সূচি চূড়ান্ত হতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বিধানসভা ভোটকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে সব পক্ষই। এর আগে গত ৯ ডিসেম্বর রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। দু'দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার সফরে তুলকালাম কাণ্ড ঘটে।  আমতলা থেকে শিরাকোল অবরোধ করে তৃণমূল। দফায় দফায় আটকানো হয় নাড্ডার কনভয়। নাড্ডার কনভয় সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির। কয়েকটি গাড়ির কাচ ভাঙে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় সরকার। রাজ্যপালের রিপোর্টে যথেষ্ট নিরাপত্তা না থাকার অভিযোগ করেছেন রাজ্যপাল। রিপোর্ট পেয়েই স্বরাষ্ট্রমন্ত্রক মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করেছে। যা নিয়ে চরমে পৌঁছে গিয়েছে কেন্দ্র রাজ্য-কেন্দ্র সংঘাত।

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
Microsoft News: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget