এক্সপ্লোর

Bangladesh News: অশান্ত বাংলাদেশে ক্রেন দিয়ে ভাঙা হল বঙ্গবন্ধুর বাড়ি, তছনছ স্মৃতি, আগুনে পুড়ল হাসিনার বাসভবনও!

Sheikh Mujib House Demolished: বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙছে দুষ্কৃতীরা

ঢাকা: শেখ হাসিনার বিদেশ থেকে ভাষণ দেওয়ার ঘোষণার পরই ফের অশান্ত বাংলাদেশ। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব। চলল অবাধে ভাঙচুর। ভবনের তৃতীয় তলের একটি অংশে জ্বলতে দেখা গিয়েছে আগুনও, খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে। 

বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙছে দুষ্কৃতীরা। ভারী যন্ত্র দিয়ে অবাধে বাড়ি ভাঙার কাজ চলছে। বাড়ির সামনের অংশে চারতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। ইট, কাঠ, হাতুড়ি দিয়ে ভাঙা হল জানালা, দরজা, তারপর আনা হয় ক্রেনও। ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের সমৃতি জাদুঘরে গিয়ে এভাবেই বিক্ষোভ ও ভাঙচুর চালাল বাংলাদেশের তথাকথিত ‘২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা’।

এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে মৌলবাদীরা। সাফ জানান হয়েছে, স্বৈরাচারের কোনও চিহ্ন রাখা হবে না। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচার সাবধান। রাতে ধানমন্ডি ৫-এ অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে, খবর সূত্রের। 

প্রসঙ্গত, শেখ হাসিনা ভাষণে বলেন, 'ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে জাতির পিতা (শেখ মুজিব) স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তখনও এই বাড়িটি তারা লুঠপাট করেছিল। কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন। আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। কেন? বাড়িটির কী অপরাধ? এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন?' 

আরও পড়ুন, হিন্দি গানে নাচে মত্ত পাত্র! রেগে অগ্নিশর্মা পাত্রীর বাবা, মেয়ের চোখের জলের তোয়াক্কা না করেই ভাঙলেন বিয়ে

এরপরই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। এরপর হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই ধানমন্ডিতে মুজিবর রহমানের বাড়ির গেট ভেঙে ফেলা হয়। রাত সোয়া ৯টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙতে শুরু করা হয়। গোটা বাড়িটিই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি জানানো হয়। 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। ওইদিন রাতেই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget