এক্সপ্লোর

Air India Black Box: বিমানে বিরাট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত Black Box! কীভাবে জানা যাবে তথ্য? নেওয়া হল এই সিদ্ধান্ত

Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্সটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য উদ্ধার করতে ব্ল্যাক বক্সটিকে আমেরিকায় পাঠানো হবে বলে শোনা যাচ্ছে।

নয়া দিল্লি: সাম্প্রতিক উড়ান ইতিহাসে একটি ভয়াবহ বিপর্যয়। ২৭৪টি মৃত্যু। বহু প্রশ্ন উঠে আসছে। যার উত্তর এখনও অধরা। কেন ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পড়ে গেল বিমান? যান্ত্রিক ত্রুটিতেই ঘটে গেল এত বড় বিপর্যয়? নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? বিশেষজ্ঞরা বলছেন, এই সব প্রশ্নের উত্তর দিতে পারে বিমানের ব্ল্যাক বক্স। 
 
আমদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছিল আগেই। জানা যাচ্ছে, সে দিনের দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্সটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য উদ্ধার করতে ব্ল্যাক বক্সটিকে আমেরিকায় পাঠানো হবে বলে শোনা যাচ্ছে। যদিও সরকারিভাবে এখনও কিছু জানান হয়নি এই ইস্যুতে। প্রথমে উদ্ধার হয় ককপিট ভয়েস রেকর্ডার (CVR)। এরপর অভিশপ্ত AI 171-এর ককপিটের নীচ থেকে মেলে ব্ল্যাক বক্সের আরেকটি অংশ। যেটি ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) হতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। 

বিমান দুর্ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্স। এতে বিমানের যাবতীয় তথ্য ধরা থাকে। দুর্ঘটনার সময় বিমান কত উচ্চতায় উড়ছিল, গতিবেগ কত ছিল, বিমান কোন পথে এগিয়েছে, ইঞ্জিন কী অবস্থায় ছিল, এই সমস্ত তথ্য জমা হয় ব্ল্যাক বক্সে। পাশাপাশি ককপিট ভয়েস রেকর্ডারে ককপিটের কথাবার্তা, রেডিও ট্রান্সমিশন, ওয়ার্নিং অ্যালার্ম, এবং অন্যান্য যান্ত্রিক শব্দও ব্ল্যাক বক্সে সংরক্ষিত থাকে। 

আগে জানা গেছিল, ওই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ বিমানটি আমেরিকায় তৈরি হওয়ায়, আন্তর্জাতিক নিয়ম মেনে তদন্তে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) ও বোয়িং সংস্থাও। সেক্ষেত্রে 'ব্ল্যাক বক্স' থেকে তাঁরা কিছু উদ্ধার করতে পারে কিনা, সেটাই দেখার। 

উল্লেখ্য, ব্ল্যাক বক্সে দু’টি অংশ থাকে। একটি ‘ককপিট ভয়েস রেকর্ডার’ ও আর একটি হল ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’। ওয়াশিংটনে ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’-এ নিয়ে যাওয়া হবে তথ্য উদ্ধার করতে। সূত্রের খবর, ব্ল্যাক বক্সের এই অংশগুলি পরীক্ষার জন্য দেশের বাইরে নিয়ে যেতে পারে বোয়িং। কিন্তু তা কতটা নিরাপদ? নিয়ম মেনে ভারতের প্রতিনিধি দলও সেখানে উপস্থিত থাকবে। 

এবার কি জানা যাবে ATC-এর সঙ্গে পাইলটের ঠিক কী কথা হয়েছিল? কী বিপদ সঙ্কেত দিয়েছিলেন পাইলট? কখন দেওয়া হয়েছিল 'মে ডে কল'?                                     

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget