এক্সপ্লোর

Amarnath Yatra 2024: উঠছে তুষারঝড়, কনকনে ঠান্ডা, প্রতিকূলতার মধ্যেও অমরনাথ যাত্রায় ভক্তদের ভিড়

Amarnath Yatra 2024 Updates:এবার অমরনাথ যাত্রার ক্ষেত্রে প্রশাসনের তরফে বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

নয়া দিল্লি: ভক্তদের জন্য খুলে গিয়েছে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান অমরনাথ। আজ থেকেই যাত্রা শুরু হওয়ার কথা হয়েছে। যদিও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এই যাত্রা নিয়েই চিন্তা বেড়েছে। মাঝে মধ্যেই প্রবল তুষারপাত হচ্ছে। তুষারঝড়ও উঠছে। এরই মধ্যে যাত্রা শুরু করার কথা রয়েছে।

এই যাত্রা বেশ কঠিন হলেও শ্রাবণ মাস জুড়ে ভক্তরা ভগবান ভোলেনাথের দর্শনে যান এই তীর্থস্থানে। এই যাত্রা শুরু করার আগে তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপরই পাওয়া যায় ভ্রমণের অনুমতি। 

ইতিমধ্যেই রাম মন্দির ও গীতা ভবনে প্রায় ৮০০-রও বেশি সাধু পৌঁছেছেন। গভীর রাতে তারা জম্মু থেকে পহলগাঁওর উদ্দেশ্যে রওনা হবে। কনভয়ের নিরাপত্তার জন্য সিআরপিএফ কমান্ডো স্কোয়াডও থাকবে। নিরাপত্তা বাহিনীর কর্মীরা জম্মু থেকে কাশ্মীরের অমরনাথ বেস ক্যাম্প পর্যন্ত রাস্তায় কঠোর নজরদারি বজায় রাখবে, যাতে সন্ত্রাস হামলা এড়ানো যায়।

এবার অমরনাথ যাত্রার ক্ষেত্রে প্রশাসনের তরফে বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে- আরএফ আইডি সবসময় গলায় ঝুলিয়ে রাখাতে হবে। স্বচ্ছন্দ মতো পোশাক পরতে হবে। সঙ্গে জল এবং শুকনো ফল, আখরোট, ওআরএস, ইলক্ট্রো পাউডার রাখতে হবে। আর বারবার জল পান করতে হবে। যাত্রার সময় বারবার বিশ্রাম নিতে হবে। প্ল্যাস্টিক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করে দেওয়া হয়েছে। খালি পেটে হাঁটা মারাত্মক বিপজ্জনক, তাই খালি পেটে হাঁটা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার ভোরে শৈবতীর্থ অমরনাথের উদ্দেশে রওনা দিলেন তীর্থযাত্রীদের দল। এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বালতাল বেসক্যাম্প থেকে ভোর পৌনে ৬টার নাগাদ প্রথম দলটি রওনা দেয়। পাশাপাশি সকাল ৬টা ২০ মিনিটে পেহেলগাঁওয়ের নুনওয়ান থেকে দ্বিতীয় দল অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করেন।

আরও পড়ুন, শনির প্রবল প্রভাব রাশিচক্রে, বড়ঠাকুরের দৃষ্টিতে বাড়বে আয়, বিনিয়োগেও লক্ষ্মীলাভ

এই যাত্রার জন্য সুষ্ঠু ব্যবস্থা, অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সুবিধা প্রদানের ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার মোতায়েনের ওপর জোর দেওয়া হয়। এ বছর ৫৩ দিন ধরে যাত্রা চলবে। আগামী ৮ অগাস্ট অবধি এই যাত্রা চলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget