এক্সপ্লোর

রোড শো থেকে বাংলা দখলের ডাক শাহের, 'সোনার ইন্ডিয়া' তৈরি করুন না, কটাক্ষ অনুব্রতর

যে দিকে চোখ যায়, সেদিকেই কালো মাথা। চারদিকে শুধুই গেরুয়া পতাকা। সেই ভিড়ের মাঝেই গাড়িতে করে এগিয়ে চললেন অমিত শাহ। রাস্তার দু’ধারে তখন শুধুই মানুষের ঢল। বাড়ির ছাদ থেকে জানালায় একই ছবি।

বোলপুর: রোড শো থেকে বাংলা দখলের ডাক দিলেন অমিত শাহ। বোলপুরের এই রোড শোয়ের মাঝে মোদির প্রতি বিশ্বাস আর মমতার প্রতি রাগের প্রকাশ জনতার কথা উঠে এল তাঁর মুখে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রোড শো নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অন্য জেলা ও রাজ্য থেকে লোক এনে রোড শোয়ে ভিড় বাড়ানো হয়েছে বলে এদিন কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। যে দিকে চোখ যায়, সেদিকেই কালো মাথা। চারদিকে শুধুই গেরুয়া পতাকা। সেই ভিড়ের মাঝেই গাড়িতে করে এগিয়ে চললেন অমিত শাহ। রাস্তার দু’ধারে তখন শুধুই মানুষের ঢল। বাড়ির ছাদ থেকে জানালায় একই ছবি। বিজেপি সমর্থকদের দিক থেকে যেমন পুষ্পবৃষ্টি চলেছে, তেমনি গাড়ির উপর দাঁড়িয়ে জনতার দিকে ফুল ছুড়ে দিয়েছেন অমিত শাহও। তাঁর রোড শো উপলক্ষে রাস্তায় তৈরি করা হয়েছিল একাধিক তোরণ। অনুব্রত মণ্ডলের খাসতালুক বোলপুরে রোড শো করেই, ফের বাংলা দখলের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গাড়ির উপর দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপিকে একটি বার সুযোগ দিন, সোনার বাংলা গড়ব। রবিবার বিশ্বভারতী পরিদর্শন, বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সাড়ার পর রোড শো করেন অমিত শাহ। ডাকবাংলো মাঠ থেকে রোড শো শুরুর আগে, হনুমান মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর তিনটে নাগাদ শুরু হয় অমিত শাহর রোড শো। সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অনুপম হাজরা, দেবশ্রী চৌধুরীও। এদিন শাহকে প্রশ্ন করা হয়, অনুব্রতের গড়ে এত ভিড়, কী বুঝছেন? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, এটা মোদির প্রতি জনতার বিশ্বাস ও মমতার প্রতি রাগের প্রকাশ। কিলোমিটার জুড়ে লোকের ভিড়। এদিন তিনি বলেন, বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে এদিনে রোড শো-এর লক্ষ্য যে বাংলা দখল, তা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, বাংলার উন্নয়ন করবে বিজেপির সরকারই। যেখানে বিজেপির শাসন, সেখানেই উন্নয়ন। উন্নয়নের রাস্তা থেকে সরে গিয়েছে বাংলা। এতদিন তো কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূলকে দেখলেন। কিন্তু তাতে কি অবস্থার কোনও বদল হয়েছে? বিজেপিকে একটি বার সুযোগ দিন, সোনার বাংলা গড়ব। ভাইপোর দাদাগিরি বন্ধ হবে। একদিকে অমিত শাহ যখন বোলপুরে রোড শো করে বিজেপির শক্তি প্রমাণ করতে মরিয়া, তখন অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এলাকায় এলাকায় ঘুরল তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা। সেখান থেকেই অমিত শাহর রোড শো-কে কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূল সভাপতি। অনুব্রত মণ্ডল বলেন, আমি জনসভা করলে জেলার লোক নিয়ে করি, মুর্শিদাবাদ-আসানসোল-বাঁকুড়া-বর্ধমান থেকে লোক আনতে হয় না, এটা ছোট জিনিস, এরকম লক্ষ লক্ষ লোক আনার ক্ষমতা আছে, ৫ লক্ষ লোক আনব, ব্লকে ব্লকে ৮০ হাজার লোক আসবে। ভিন রাজ্য ও জেলা থেকেও লোক আনা হয়েছে একথা মানতে নারাজ বিজেপি। বিজেপির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় বলেন, এখানে এত মানুষ উৎসাহের সঙ্গে, জনসমুদ্র, এদের ভাড়া করে আনা হয়নি। সবাই নিজেরাই এসেছে। অমিতজি এসেছেন, মোদি এলে কী হবে ভাবুন। তবে কুর্সি দখল করতে, বিজেপির হাতিয়ারও সেই উন্নয়নের প্রতিশ্রুতি। পাল্টা জবাব দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, সোনার বাংলা তো মমতা গড়েছেন। আবার নতুন করে কী ডাক দেবেন? সোনার ইন্ডিয়া তৈরি করুন না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB News Live Updates: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
India-Iran Relations: টাকা-পয়সা নিয়ে ঝামেলার জেরেই কি গুজরাতের পরিবর্তে চিন চলে গেল ইরান থেকে আসা তেলভর্তি জাহাজ? মুখ খুলল ভারত…
টাকা-পয়সা নিয়ে ঝামেলার জেরেই কি গুজরাতের পরিবর্তে চিন চলে গেল ইরান থেকে আসা তেলভর্তি জাহাজ? মুখ খুলল ভারত…
Jeetu Kamal: নিজের ছবিতেই মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধেই অভিনব প্রতিবাদ জীতুর
নিজের ছবিতেই মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধেই অভিনব প্রতিবাদ জীতুর
Fake Toothpaste: টুথপেস্টও ফেক? দিল্লিতে নকল টুথপেস্ট তৈরির চক্রের পর্দা ফাঁস, ভিডিও দেখে স্তম্ভিত সকলে
টুথপেস্টও ফেক? দিল্লিতে নকল টুথপেস্ট তৈরির চক্রের পর্দা ফাঁস, ভিডিও দেখে স্তম্ভিত সকলে

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget