এক্সপ্লোর

Danish Ali Suspended: দলবিরোধী কার্যকলাপের অভিযোগ, দানিশ আলিকে সাসপেন্ড করল BSP

BSP: তাঁকে লোকসভার টিকিট দেওয়ার জন্য তিনি মায়াবতীকে ধন্যবাদ জানিয়েছেন

নয়াদিল্লি : এবার নিজের দল বহুজন সমাজ পার্টি থেকে সাসপেন্ড দানিশ আলি (Danish Ali Suspended)। তাঁর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। তাঁকে সাসপেন্ড করার কারণ হিসাবে এক বিবৃতিতে (Bahujan Samaj Party) মায়াবতীর BSP উল্লেখ করেছে, "দলের নীতি, আদর্শ এবং শৃঙ্খলার বিরুদ্ধে মন্তব্য ও কাজ নিয়ে এর আগেও আপনাকে বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু, তার পরেও আপনি দলের বিরুদ্ধে কাজ করে গেছেন।" যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আমরোহার সাংসদ। উপরন্তু তিনি দাবি করেছেন, তিনি কখনওই দলবিরোধী কাজ করেননি।

সন্ধেয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি সযত্নে বিএসপিকে শক্তিশালী করার চেষ্টা করেছি। কখনওই দলবিরোধী কোনও কাজ করিনি। আমার আমরোহা এলাকার মানুষ তার সাক্ষী। আমি নিশ্চিতভাবেই বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করেছি। তা-ই, করে যাব। আর যদি সেটা করা অপরাধ হয়, তাহলে আমি একজন অপরাধী। সেজন্য যা শাস্তি তার মুখোমুখি হতেও আমি প্রস্তুত।" তাঁকে লোকসভার টিকিট দেওয়ার জন্য তিনি মায়াবতীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে দলের সিদ্ধান্ত "দুর্ভাগ্যজনক।"

সংসদে বিজেপি সাংসদ (BJP MP) রমেশ বিধুরি তাঁকে 'অপবাদ' দেওয়ার পর একাধিক বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দানিশ। এমনকী লোকসভা থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের পর গতকাল সংসদের বাইরে তিনি একা প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচারের দাবি জানান। আমরোহার সাংসদ গলায় একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ জানান। তাতে লেখা ছিল, যে 'শিকার' তাঁকেই 'অপরাধী' বানাবেন না। স্বভাবতই হতাশ দানিশ সংবাদ সংস্থা ANI-এর কাছে বলেন, "সংসদের শালীনতা সেপ্টেম্বরেই মারা গেছে। রমেশ বিধুরি যখন ওই মন্তব্য করেছিলেন তখনই সেখানে বিস্ফোরণ হয়েছে। আর এখন ওঁরা এসব বলছেন ? আজ গান্ধী ও আম্বেদকর কাঁদছেন।"

এবছর সেপ্টেম্বর মাসে চন্দ্রযান-৩ মিশন নিয়ে আলোচনার সময় বিধুরির মন্তব্য নিয়ে বিশাল রাজনৈতিক শোরগোল শুরু হয়। দানিশের বিরুদ্ধে একাধিক বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলেছেন। যার জন্য দক্ষিণ দিল্লির সাংসদ পাল্টা তাঁকে আক্রমণ করায় প্ররোচিত হন বলে দাবি ওঠে। যদিও তাঁর মন্তব্যের জন্য বিধুরিকে শো-কজ নোটিস ধরানো হয়। পরে অবশ্য বিজেপি সাংসদ তাঁর মন্তব্যের জন্য লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget