এক্সপ্লোর

Anant Ambani-Radhika Merchant: অনন্ত-রাধিকার বিয়েতে বড় চমক! অনুষ্ঠানে আসতে পারেন এই অতিথি, বাড়ছে নিরাপত্তা

Anant Radhika Marriage: এই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন বিশ্বের তাবড় তাবড় অতিথিরা। সেলিব্রেটিরা তো থাকবেনই, এছাড়াও দেশের শীর্ষ নেতৃত্বদের অনেকেই উপস্থিত থাকবেন, এমনটাই সূত্রের খবর।

মুম্বই: ধনকুবের মুকেশ অম্বানি (Mukesh Ambani) ও নীতা অম্বানির (Nita Ambani) ছোট ছেলে অনন্ত অম্বানির (Anant Ambani) বিয়েকে কেন্দ্র করে বাণিজ্যনগরীতে সাজ সাজ রব। শৈল এবং বীরেন মার্চেন্ট কন্যা, বাল্যবান্ধবী রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত। ১২ জুলাই আরব সাগর তীরে বিয়ের গ্র্যান্ড আসর বসতে চলেছে।  

এই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন বিশ্বের তাবড় তাবড় অতিথিরা। সেলিব্রেটিরা তো থাকবেনই, এছাড়াও দেশের শীর্ষ নেতৃত্বদের অনেকেই উপস্থিত থাকবেন, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। প্রধানমন্ত্রী মোদির সম্ভাব্য সফরের কারণে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ট্রাইডেন্ট হোটেলের আশপাশের ভবনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে, এমনটাই জানা গিয়েছে। 

১৩ জুলাই প্রধানমন্ত্রী মোদি মুম্বাইয়ের বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের সূচনা করবেন। এই সময়ে প্রধানমন্ত্রী মোদি বরিভালি-থানে লিংক রোড এবং গোরেগাঁও-মুলুন্ড লিঙ্ক রোডের ভূমিপূজনও করবেন, সূত্রের খবর। দুটি প্রকল্পে ব্যয় হয়েছে ১৪ হাজার কোটি টাকার বেশি। নেসকো সেন্টারে অনেক নতুন প্রকল্পের ভূমিপূজন করবেন প্রধানমন্ত্রী মোদি।                                      

এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী দক্ষিণ মুম্বাইয়ের অরেঞ্জ গেট থেকে গ্র্যান্ট রোড পর্যন্ত এলিভেটেড রাস্তার ভূমিপূজনও করবেন, যার তৈরি করতে খরচ হতে পারে প্রায় ১১৭০ কোটি টাকা। সেখানে একটি সভায় ভাষণও দেবেন প্রধানমন্ত্রী মোদি। 

আরও পড়ুন, আজ থেকেই বাড়বে বৃষ্টির দাপট? বন্যা পরিস্থিতির চরম সতর্কতা, কোন কোন জেলা রয়েছে তালিকায়?

এদিকে, জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহারাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রশাসন খুবই সতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। এমন পরিস্থিতিতে মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানির বিয়েতেও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদি, এমনটাই মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

সূত্রের খবর অনুযায়ী, বিয়ের দিন খানিক্ষণের জন্য উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করবেন মোদি। তারপরই বেরিয়ে যাবেন। খুব অল্প সময়ের জন্যই অনুষ্ঠানে মোদি যোগ দেবেন বলে জানা গিয়েছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget