এক্সপ্লোর

Assam Covid Test update : কোভিড টেস্টে আপত্তি, অসমে স্টেশন থেকে চম্পট প্রায় ৫০০ যাত্রীর

করোনা পরীক্ষায় আপত্তি থাকায় স্টেশন থেকেই চম্পট দিল প্রায় ৫০০ যাত্রী। ঘটনাটি ঘটেছে, অসমের জাগিরোড রেল স্টেশনে। খবর পেতেই সংক্রমণের আশঙ্কায় তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।

গুয়াহাটি : করোনা পরীক্ষায় আপত্তি থাকায় স্টেশন থেকেই চম্পট দিলেন প্রায় ৫০০ যাত্রী। ঘটনাটি ঘটেছে অসমের জাগিরোড রেল স্টেশনে। খবর পেতেই সংক্রমণের আশঙ্কায় তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।

রাজ্যে সংক্রমণ এড়াতে রেল স্টেশনে কোভিড টেস্ট বাধ্যতামূলক করে দিয়েছে অসম সরকার। ভিন রাজ্যের কেউ অসমে এলেই দিতে হবে করোনা পরীক্ষা। যদিও এই পরীক্ষা থেকে বাঁচতে স্বাস্থ্যকর্মীদের ওপর বলপ্রয়োগের অভিযোগ উঠেছে ভিন রাজ্য থেকে আসা একাংশ যাত্রীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, রবিবার দক্ষিণ ভারত থেকে প্রায় ৫০০ যাত্রী জাগিরোড স্টেশনে নামেন। পরে টেস্টের কথা জানতেই স্বাস্থ্যকর্মীদের ওপর বল প্রয়োগ করে তাঁরা পালিয়ে যান। যার জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ আধিকারকরা জানিয়েছেন, পলাতকদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছে। এরা বেশিরভাগই দক্ষিণ ভারতের পরিযায়ী শ্রমিক। কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসে অসমে নামেন তাঁরা। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে যাত্রা করে এই ট্রেন। গত পাঁচদিন ধরে কেরল, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ হয়ে অসমে ঢোকেন শ্রমিকরা।

তবে এই প্রথমবার নয়। সম্প্রতি অসমের বুকে আরও এই ধরনের ঘটনা ঘটেছে। অসমের শিলচর বিমানবন্দরে প্রায় ৬০০ যাত্রী এই করোনা পরীক্ষা না দিয়েই চলে যান। একাধিক বিমানে অসমে নেমেছিলেন তাঁরা। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিমানযাত্রীদের কোভিড পরীক্ষার জন্য পাশেরই এক হাসপাতালে ব্যবস্থা করা হয়েছিল। সেখানে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। যদিও বাধ্যতামূলক কোভিড পরীক্ষা না দিয়েই পালিয়ে যান তাঁরা।

রাজ্যে কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল নিয়েছে অসম সরকার। সেই অনুযায়ী বাইরে থেকে আসা ট্রেন বা বিমানযাত্রীদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারও করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও নয়া নিয়ম অনুসারে যাত্রীকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। যদিও সরকারি আধিকারিক, ভিন রাজ্য থেকে আসা স্বাস্থ্যকর্মী ও উত্তর-পূর্বের নাগরিক ও প্রিয়জনের মৃত্যুতে আসা ব্যক্তিদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget