এক্সপ্লোর

Ram Mandir: রাম-ময় অযোধ্যা, আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান

Ayodhya Ram Mandir: মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা।

সঞ্চয়ন মিত্র এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, অযোধ্যা: আগামীকাল অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। আলোয় ঝলমল করছে গোটা শহর। অযোধ্যা যেন এক টুকরো ভারত। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে।                

রাম-ময় অযোধ্যায় আজ থেকেই শুরু VVIP-দের আনাগোনা। আমন্ত্রিতের তালিকা দীর্ঘ। রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে ৮ হাজার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। এর মধ্যে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি-সহ অনেকেই আসছেন না। তবে বলিউড ও ক্রীড়া ব্যক্তিত্বদের প্রায় সবাই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন বলে মনে করা হচ্ছে। অনেকেই আজই চলে আসছেন। লখনউয়ে রাত কাটিয়ে কাল সকালে অযোধ্যায় ঢুকবেন। 

মন্দিরে আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। অযোধ্যায় ট্রেন বন্ধ, কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। বার কোড লাগানো নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষেধ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরটাকে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 

আরও পড়ুন, তামিলনাড়ুতে রামসেতুর নির্মাণস্থলে প্রাণায়াম প্রধানমন্ত্রীর

অন্যদিকে, সাতদিনে সাতরকম পোশাক পরেন রামলালা। আর তা তৈরি করেন বাবুলাল টেলর্সের মালিক শঙ্করলাল। অযোধ্যা শহরের এক গলিতে তাঁর বাস। শঙ্করলাল জানিয়েছেন, সাতদিনে সাত রঙের মণি-মুক্তোখচিত পোশাক পরেন রামলালা। সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার শনিবার নীল এবং রবিবার রামলালাকে গোলাপি রঙের পোশাকে সাজানো হয়। শঙ্করলাল জানিয়েছেন, ১৯৮৫ সাল থেকে বাবা-দাদার সঙ্গে রামলালার পোশাক বানাতে শুরু করেন। তবে এবার পোশাকের মাপ নিতে ডাকা হলেও, তাঁর বানানো পোশাক পরছেন নতুন রামলালা। পুরনো রামলালা অবশ্য সাজছেন শঙ্করলালের তৈরি পোশাকেই।                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়কের মৃত্যু
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়কের মৃত্যু
PM Modi : 'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য

ভিডিও

Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget