এক্সপ্লোর

করোনাভাইরাসের চেয়েও বড় সমস্যা অভদ্র জামাতিরা! কঙ্গনার বোনের পর বিস্ফোরক ট্যুইট ববিতা ফোগতের, সমালোচনা উড়িয়ে বললেন, ভুল কিছু লিখিনি!

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন তথা তাঁর ম্যানেজার রঙ্গোলি চান্দেলের পথেই পা বাড়িয়েছেন ববিতা। রঙ্গোলিও তবলিগি জামাত সম্পর্কে নিজের ট্যুইটে আক্রমণাত্মক ভাষায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁর ট্যুইটার অ্যাকাউন্টটি আপাতত সাসপেন্ড হয়ে গিয়েছে এজন্য।

নয়াদিল্লি: সোস্যাল মিডিয়া সরগরম কুস্তিগীর-রাজনীতিক ববিতা ফোগতকে ঘিরে, নোভেল করোনাভাইরাস নিয়ে তবলিগি জামাতকে নিশানা করে বিতর্কিত ট্যুইটের জন্য। তিনি লিখেছেন, ভারতে করোনাভাইরাস দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা, এক নম্বর সমস্যা অভদ্র জামাতিরা। করোনাভাইরাসের থেকেও বড় সমস্যা ওরা। প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিন মারকাজে গত মাসে অনুষ্ঠিত তবলিগি জামাতের ধর্মীয় সভায় প্রায় ৯ হাজার দেশ-বিদেশ থেকে আসা লোকের জড়ো হওয়াকে দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর একটা বড় কারণ হিসাবে দেখা হচ্ছে। ওই সমাবেশ থেকে জামাত সদস্যরা দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়েন। তাঁরাই ভাইরাসের বাহক হয়েছেন বলে অভিযোগ।পরে পরীক্ষাতেও ধরা পড়ে, সমাবেশে অংশগ্রহণকারী একাধিক জামাত সদস্য করোনা পজিটিভ। এ নিয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন তথা তাঁর ম্যানেজার রঙ্গোলি চান্দেলের পথেই পা বাড়িয়েছেন ববিতা। রঙ্গোলিও তবলিগি জামাত সম্পর্কে নিজের ট্যুইটে আক্রমণাত্মক ভাষায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁর ট্যুইটার অ্যাকাউন্টটি আপাতত সাসপেন্ড হয়ে গিয়েছে এজন্য। ববিতা রঙ্গোলির ট্যুইট সমর্থন করেও লিখেছেন, দেশে যারা সত্যি কথা বলে, তারাই ট্যুইটারের চোখে খারাপ। সোস্য়াল মিডিয়ায় ববিতার প্রবল সমালোচনা, নিন্দা হয়েছে আপত্তিকর মন্তব্যের অভিযোগে। "#SupendBabitaPhogat' হ্যাশট্যাগ দিয়ে প্রচার চলে, দাবি ওঠে, বিজেপি নেত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে হবে। যদিও নিন্দা-সমালোচনা গায়ে না মেখে ববিতা ভুল কিছু লেখেননি বলে জানিয়ে দিয়েছেন। কমনওয়েলথ গেমসের সোনাজয়ী মেয়ে বলেছেন, কিছুদিন আগে ট্যুইট করেছিলাম একটা, তারপর থেকে অনেকে ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, ট্যুইটারে আজেবাজে কথা বলছে, ফোন করেও হুমকি, গালাগাল দিচ্ছে কিছু লোক। ওদের বলতে চাই, এটা মনে রাখবেন, আমি কিন্তু জায়রা ওয়াসিম নই যে আপনাদের হুমকিতে ভয় পেয়ে ঘরে বসে থাকবে। হুমকিকে ভয় পাই না। আমি ববিতা ফোগত। সবসময় দেশের জন্য লড়ব, এরকম কথাই বলে যাব। ট্য়ুইটারে ভুল কিছু লিখিনি। ট্য়ুইটটা ঠিক বলেই মনে করি। কারণ যারা করোনাভাইরাস ছড়িয়েছে, শুধু তাদের সম্পর্কেই লিখেছি। ববিতার পাশে দাঁড়িয়ে ট্যুইট করেছেন কুস্তিগীর দিদি গীতা ফোগতও। লিখেছেন, তাঁরা রাখঢাক না করে এভাবেই কথা বলে যাবেন।

সেরা শিরোনাম

Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
মেঘালয়ে 'হানিমুনে গিয়ে নৃশংস হত্যা', স্বামী খুনে মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন বহাল রাখল শীর্ষ আদালত
মেঘালয়ে 'হানিমুনে গিয়ে নৃশংস হত্যা', স্বামী খুনে মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন বহাল রাখল শীর্ষ আদালত
Drug Racket : 'স্পিড পোস্টের' মাধ্যমে বাড়ি বাড়ি গাঁজা 'ডেলিভারি' ! কীভাবে এই চক্র চলত জানেন ? হতবাক পুলিশও
'স্পিড পোস্টের' মাধ্যমে বাড়ি বাড়ি গাঁজা 'ডেলিভারি' ! কীভাবে এই চক্র চলত জানেন ? হতবাক পুলিশও
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget