এক্সপ্লোর

Swaminarayan Akshardham: মার্কিন মুলুকে তৈরি সর্ববৃহৎ মন্দির, চোখ ধাঁধানো স্থাপত্য নজর কেড়েছে বিশ্বের

BAPS Swaminarayan Akshardham: ১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরি করতে ১২ বছর সময় লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১২৫০০ জন মিলে এই নির্মাণটি শেষ করেছে।

কলকাতা: মন্দিরের রূপ দেখলে অবিশ্বাস্য মনে হতেই পারে। নজরকাড়া, চোখ ধাঁধানো এক স্থাপত্যে। যার প্রতিটি মিনার থেকে ছাদ, অন্দরসজ্জায় রয়েছে নিখুঁত কারুকাজ, হিন্দু ধর্মের- (religion)  চরিত্র ও গল্পেরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হিন্দু মন্দির হতে চলেছে এটিই। নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি ভারতের বাইরের সর্ববৃহৎ মন্দির হতে চলেছে। টাইমস স্কয়ায়র থেকে ৯০ মিটার দক্ষিণ দিকের এই মন্দিরটির উদ্বোধন হবে আগামী মাসেই।  (Swaminarayan Akshardham)                   

১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরি করতে ১২ বছর সময় লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১২৫০০ জন মিলে এই নির্মাণটি শেষ করেছে। বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কোর ওয়াট। কার্যত তারপরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে এই স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে তৈরি করা হয়েছে।

মন্দি রে ১০,০০০ টিরও বেশি মূর্তি, ভারতীয় বাদ্য যন্ত্র এবং নৃত্য কলা খোদাই করা হয়েছে। প্রধান উপাসনালয় সহ মন্দিরটিতে ১২টি উপ-মন্দির, নয়টি শিখরের মতো কাঠামো এবং নয়টি পিরামিড শিখর রয়েছে। ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজও রয়েছে। চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেল সহ প্রায় দুই মিলিয়ন ঘনফুট পাথর এর নির্মাণে ব্যবহার করা হয়েছে। 

আরও পড়ুন, ভিড়ে ঠাসা ট্রেনে আজব কাণ্ড! স্লিপার কোচে 'ঝুলে ঝুলে' ঘুম দিলেন যাত্রী!

ভারত, তুরস্ক, গ্রীস, ইতালি এবং চিন সহ বিশ্বের বিভিন্ন স্থান এই পাথর আনা হয়েছিল। ভারতীয়-সহ গোটা বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মন্দিরটি। পশ্চিমী দুনিয়ায় হিন্দু সংস্কৃতির এটি একটি অনন্য নিদর্শন হতে চলেছে বলে জানা অক্ষরবৎসলদাস স্বামী। আগামী ৮ অক্টোবর BAPS-এর প্রধান মহন্ত স্বামী মহারাজ মন্দিরটির দ্বারোদ্ঘাটন করবেন। তারপরই সকলের জন্য মন্দিরটি খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষরধামের এক সন্ন্যাসী জানান, অক্ষরধাম মন্দিরের প্রধান প্রমুখ স্বামী মহারাজ বিশ্বের পশ্চিমে একটি হিন্দু মন্দির তৈরির স্বপ্ন দেখেছিলেন ৷ সেই মন্দির শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, বা ভারতীয়দের জন্যও নয় বা কোনও একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্যও নয় ৷ পুরো দুনিয়ার মানুষের জন্য হবে মন্দিরটি ৷ সেখানে হিন্দুদের প্রাচীন রীতিনীতি তুলে ধরা হবে ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget