এক্সপ্লোর

SBI Customer Alert: পাসওয়ার্ড খুলতে পারবে না প্রতারকরা, ভরসার ৮ রাস্তা দেখাল SBI

সাইবার ক্রাইম থেকে গ্রাহকদের লেনদেন সুরক্ষিত করতেই এই পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক।সম্প্রতি ট্যুইটারে দেশের বৃহত্তম ব্যাঙ্কের তরফে শেয়ার করা হয়েছে এই গাইডলাইন। নীচে দেওয়া রইল সুরক্ষিত পাসওয়ার্ডের ৮ উপায়।

নয়াদিল্লি: সাধারণ পাসওয়ার্ডে উঁকি মারছে প্রতারকরা। গ্রাহকদের অনলাইন লেনদেনের নাগাল পাচ্ছে 'হ্যাকার ব্রিগেড'। বেগতিক দেখে এবার গ্রাহক সুরক্ষায় দুর্ভেদ্য পাসওয়ার্ডের ৮ উপায় সামনে আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

সাইবার ক্রাইম থেকে গ্রাহকদের লেনদেন সুরক্ষিত করতেই এই পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক।সম্প্রতি ট্যুইটারে দেশের বৃহত্তম ব্যাঙ্কের তরফে শেয়ার করা হয়েছে এই গাইডলাইন। নীচে দেওয়া রইল সুরক্ষিত পাসওয়ার্ডের সেই ৮ উপায়।

পাসওয়ার্ডে আপার ও লোয়ারকেস লেটার ব্যবহার করা উচিত গ্রাহকদের। যেমন-aBjsE7uG
পাসওয়ার্ডে তৈরির ক্ষেত্রে নম্বরও সিম্বল ব্যবহার করা উচিত ইউজারদের। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে-AbjsE7uG61!@
কমপক্ষে ৮টা ক্যারেকটার ব্যবহার করা উচিত পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে। যেমন-aBjsE7uG
সাধারণ ডিকশনারির বাক্য ব্যবহার করা উচিত নয় পাসওয়ার্ডে। যেমন বলা যেতে পারে এই ধরনের সাধারণ বাক্যগুলিকে- itislocked ও thisismypassword 
স্মরণীর কিবোর্ড পাসওয়ার্ড ছেড়ে পাসওয়ার্ডে ইমোটিকনস ব্যবহার করা উচিত। যেমন- এগুলো "qwerty" অথবা "asdfg" ছেড়ে ":)", ":/" এই চিহ্ণগুলো ব্যবহার করুন।
কখনোই ১২৩৪৫৬৭৮ অথবা abcdefg পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না।
ভুল করেও এই ধরনের পাসওয়ার্ড দেবেন না। যেমন- DOORBELL - DOOR8377। এতে চতুর হতে গিয়ে ফতুর হতে হবে আপনাকে।
কখনোই পাসওয়ার্ডের মধ্যে পরিবার বা জন্মের সাল , তারিখ উল্লেখ করবেন না। যেমন-Ramesh@1967।

তবে এই প্রথমবার নয়। সময়ে সময়ে গ্রাহক সচেতনতায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দেয় স্টোট ব্যাঙ্ক। সম্প্রতি প্রতারকদের থেকে সাবধান হতে একটি ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, অচেনা বা সন্দেহজনক মেইল দেখলে তা থেকে বিরত থাকুন। বিশেষ করে উপহার বা নগদ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, এমন মেইল খুলবেন না। নতুবা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এমনকী নিজের ব্যক্তিগত ও গোপন তথ্য খোওয়াতে পারেন আপনি।

অনেক ক্ষেত্রেই এইসব ভুয়ো মেইলের মধ্যে একটা লিঙ্ক জুড়ে দেয় হ্যাকাররা। না বুঝে প্রতারকদের সেই ফাঁদে পা দেয় গ্রাহক।যার জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে তাদের। এখানেই শেষ হয় না জালিয়াতদের ফাঁদ। বহু ক্ষেত্রে ফিন্যান্সিয়াল অ্যাপের মাধ্যমে গ্রাহকের নথি হাতিয়ে নেয় হ্যাকাররা। তাই এই ধরনের ফিন্যান্সিয়াল অ্যাপ ডাউনলোডের আগে গ্রাহকদের সতর্ক হতে বলেছে এসবিআই। 

কোম্পানির তরফে বলা হয়েছে, এই ধরনের ফিন্যান্সিয়াল অ্যাপ ডাউনলোডের আগে তার সত্যতা যাচাই করুন। অ্যাপের কমেন্ট বক্স ও তার রিভিউ দেখেই অ্যাপ ডাউনলোড করা বাঞ্ছনীয়। এমনকী অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ নথি জমা দেবেন না। ব্যাঙ্ক বলেছে, এখানেই থেমে নেই জালিয়াতদের কারবার। গ্রাহকদের টাকা হাতাতে এখন 'Know your customer' বা কেওয়াইসি ডকুমেন্ট আপডেট করতে বলছে অনলাইন ফ্রডস্টাররা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget