এক্সপ্লোর

বেঙ্গল কেমিক্যালসকে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র রাজ্যের

দু’ধরনের ওষুধ তৈরি হবে-- হাইড্রক্সিক্লোরোকুইন-২০০ ও হাইড্রক্সিক্লোরোকুইন-৪০০

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও আবীর দত্ত, কলকাতা: করোনা মোকাবিলায় সুখবর। এবার রাজ্যেই তৈরি হবে হাইড্রক্সিক্লোরোকুইন। ওষুধ তৈরির ছাড়পত্র পেল বেঙ্গল কেমিক্যালস। করোনা সংক্রমিতদের সংস্পর্শে আসা চিকিত্‍সক, নার্স ও স্বাস্থ্যকর্মী ও আক্রান্তদের পরিবারের সদস্যদের প্রয়োজনে হাইড্রক্সি ক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তবে, অতি অবশ্যই চিকিৎ‍সকের অনুমতি স্বাপেক্ষেই একমাত্র এই ওষুধ গ্রহণ করতে হবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের হুঁশিয়ারির পর ভারত আমেরিকায় হাইড্রোক্সি ক্লোরোকুইন রফতানিতে সম্মতি দিয়েছে। এই প্রেক্ষাপটে   শুক্রবার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালসকে হাইড্রক্সি ক্লোরোকুইন তৈরির ছাড়পত্র দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। আবেদন জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই মিলল ছাড়পত্র। বেঙ্গল কেমিক্যালস সূত্রে খবর, দু’ধরনের ওষুধ তৈরি হবে-- হাইড্রক্সিক্লোরোকুইন-২০০ ও হাইড্রক্সিক্লোরোকুইন-৪০০। তবে ওষুধ তৈরিতে সমস্যা দিয়েছে কাঁচামাল জোগান নিয়ে। বেঙ্গল কেমিক্যালস সূত্রে খবর, লাইসেন্স মিললেও কাঁচামাল নেই। কাঁচামালের জন্য এবার কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের সাহায্য চাওয়া হয়েছে। আর তা পেলে সামনের সপ্তাহ থেকেই ওষুধ উত্‍পাদনের ভাবনা। প্রাথমিক লক্ষ্য অন্তত ২ কোটি ট্যাবলেট তৈরি করা। সংস্থার এমডি পি এম চন্দ্রাইয়া বলেন, মুম্বই ও আমদাবাদ থেকে কাঁচামাল আসে, কাঁচামাল পেলে মানিকতলার কারখানায় তৈরি হবে, কেন্দ্র ও রাজ্য সরকারকে দেওয়া হবে ওষুধ। বেঙ্গল কেমিক্যালস আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন তৈরির জন্য বিখ্যাত। এছাড়া অ্যান্টি ভাইরাল ড্রাগ অ্যাজিথ্রোমাইসিনও প্রস্তুত হয় এখানে। এবার সেখানে তৈরি হবে হাইড্রক্সিক্লোরোকুইন। এদিকে, করোনা প্রকোপের আবহে স্বাস্থ্যমন্ত্রক আশ্বস্ত করেছে, দেশে এই ওষুধ পর্যাপ্ত সংখ্যায় মজুত আছে। এদিকে, করোনা মোকাবিলায় এবার জেলায় জেলায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর কাজ শুরু করল রাজ্য সরকার।  রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৭টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ও ২২টি চিকিত্সা কেন্দ্রে সাড়ে ৪ হাজার করে ২০০ মিলিগ্রামের ট্যাবলেট ও ৫০০ করে ৪০০ মিলিগ্রামের ট্যাবলেট পাঠানো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget