এক্সপ্লোর

Dhankar on Corona Vaccination: স্টকে ভ্যাকসিন নেই, এখনও বলতে পেরেছে রাজ্য? প্রশ্ন রাজ্যপালের, উনি কি স্টোরকিপার? পাল্টা তৃণমূল

কোথাও মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন।করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়তেই, রাজ্যজুড়ে ভ্যাকসিনের এমনই হাহাকারের অভিযোগ সামনে এসেছে। কেন্দ্রের বিরুদ্ধে চাহিদার তুলনায় একদমই সামান্য সংখ্যক ভ্যাকসিন পাঠানোর অভিযোগ বারবারই তুলছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে এবার পাল্টা তৃণমূল সরকারের ভুমিকা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যপাল।

সনত্‍ ঝা, কৃষ্ণেন্দু অধিকারী ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ:  রাজ্যে ভ্যাকসিনের অভাবের মাঝেই শুরু হল তরজা। স্টকে ভ্যাকসিন নেই, একথা কি এখনও বলতে পেরেছে রাজ্য? প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উনি কি স্টোরকিপার? পাল্টা কটাক্ষ তৃণমূলের। রাজ্যপালের ভূমিকার সমালোচনায় বামেরাও। যদিও বিজেপির দাবি, ভ্যাকসিন নিয়ে ঠিক পথেই এগোচ্ছে কেন্দ্র।

কোথাও মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন।করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়তেই, রাজ্যজুড়ে ভ্যাকসিনের এমনই হাহাকারের অভিযোগ সামনে এসেছে। কেন্দ্রের বিরুদ্ধে চাহিদার তুলনায় একদমই সামান্য সংখ্যক ভ্যাকসিন পাঠানোর অভিযোগ বারবারই তুলছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে এবার পাল্টা তৃণমূল সরকারের ভুমিকা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যপাল। তিনি বলেছেন, ভ্যাকসিনের লাইনে দাড়িয়ে মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। এটা যেমন ঠিক, তেমনই স্টকে ভ্যাকসিন নেই, রাজ্য সরকার কি এটা বলতে পেরেছে এখনও? আরও ভ্যাকসিন চাই। কিন্তু স্টকে কি নেই?। তাহলে লাইনে দাঁড়িয়ে পাচ্ছে না কেন?
এর জবাবে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, রাজ্যপাল কি স্টোর কিপার? উনি নিয়মতান্ত্রিক প্রধান। যেমন রাষ্ট্রপতি তেমন রাজ্যপাল। কিন্তু কোনওকিছুই মানেন না। এখন আবার স্টোর কিপার হয়েছে।ওঁর সম্পর্কে যত কম বলা যায়, ততই ভাল।

বর্তমানে দেশের অন্যান্য রাজ্যের মতোই বাংলাও যখন, ভয়ঙ্কর করোনা গ্রাসে, তখন, রাজ্যপালের এই ভূমিকা একদমই সঠিক নয় বলেই মনে করছে বামেরাও।  রাজ্য বামফ্রন্ট  চেয়ারম্যান বিমান বসু বলেছেন,রাজ্যপালের ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত। রাজ্যপাল নেতিবাচক হয়ে যাচ্ছেন। বর্তমান রাজ্যের যা অবস্থা রাজ্যপালের উচিত কেন্দ্রের সঙ্গে আলোচনা করা উচিত। রাজ্যপালের আচরণ ঠিক নয়। মানুষ পছন্দ করছে না।

যদিও, বিজেপির দাবি, ভ্যাকসিন নীতি নিয়ে সঠিক পথেই এগোচ্ছে কেন্দ্র। তৃণমূল শুধুই রাজনীতি করছে।

এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় এখনও পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন ৮৯ লক্ষ ২৮ হাজার ৯৩ জন। ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন ৩৬ লক্ষ ৭৯ হাজার ৩৪৬ জন। 

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’
News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
Tiger Shroff: টাইগার শ্রফকে শ্যুট করার জন্য মাত্র ৩৫ হাজার টাকা! ছিল বিদেশের প্রলোভনও, ঘটনায় গ্রেফতার আরও এক
টাইগার শ্রফকে শ্যুট করার জন্য মাত্র ৩৫ হাজার টাকা! ছিল বিদেশের প্রলোভনও, ঘটনায় গ্রেফতার আরও এক
Sheikh Hasina : 'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
Sheikh Hasina : 'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget