এক্সপ্লোর

West Bengal Weather Update: কলকাতায় নিম্নমুখী পারদ, সপ্তাহান্তে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা

Weather Update: পশ্চিমের জেলাগুলিতে বইছে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ধীরে ধীরে ফিরছে শীতের আমেজ (Winter)। বুধবার কলকাতায় একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস (Minimum Tempareture)। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। গতকাল অর্থাৎ মঙ্গলবার স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এরই মধ্যে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির  বিশেষ কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার, এই তিন জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। সপ্তাহান্তে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ। 

আরও পড়ুন: Petrol and Diesel Prices Today: কমল, না বাড়ল? আজ শহরে দাম কত পেট্রোল ও ডিজেলের?

গতকালই ঘন কুয়াশায় মুখ ঢেকেছিল কলকাতা (Kolkata)। তার জেরে এক লাফে তাপমাত্রা বাড়ে ২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather office) সূত্রে খবর, এদিন কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩. ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহমণ্ডলে প্রচুর জলীয় বাস্প ঢোকার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আজ থেকে নামবে পারদ। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস সপ্তাহের শেষের দিকে রাজ্য জুড়ে শীতের (Winter) আমেজ থাকবে। 

আসি আসি করেও আসছিল না শীত। এরই মধ্যে ফের ঊর্ধ্বমুখী চলতে শুরু করে পারদ (Temperature)। আলিপুর আবহাওয়া দফতর জানায়, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে ফের পুবালি হাওয়ার দাপট বাড়বে। তার জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় বাড়তে শুরু করে তাপমাত্রা। গত ২-৩ দিন তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত ছিলই। 

আরও পড়ুন: West Bengal Winter : বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া, কলকাতায় একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ

সেরা শিরোনাম

Baruipur News: প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?

ভিডিও

Baruipur Incident News |
Baruipur Incident News |
Samik Bhattacharya:
Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget